Home » শীর্ষ স্থান পেয়েও খুশি নন কোচ মলিনা! ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বেঙ্গালুরু

শীর্ষ স্থান পেয়েও খুশি নন কোচ মলিনা! ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বেঙ্গালুরু

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ১৫ ডিসেম্বর: জয়ের স্রোত যেন থামছেই না বাগান শিবিরে। একেরপর পর এক বিপক্ষকে পরাস্ত করে গ্রূপ টেবিলের শীর্ষে সবুজ মেরুন। ২৬ পয়েন্ট নিয়ে হোসে মলিনার ছেলেরা এবারের আইএসএল শাসন করেছে। যদিও ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু। মাত্র দুই পয়েন্টে পিছিয়ে তাঁদের অবস্থান পয়েন্ট টেবিলের দুই’য়ে। শনিবার ম্যাচের আগে পর্যন্ত টেবিলে সবচেয়ে বেশি পয়েন্ট ছিল বেঙ্গালুরুর খাতায়। এদিন তাঁদের চাপিয়ে তালিকায় শীর্ষস্থান অধিকার করল সবুজ মেরুন ব্রিগেড।

আরও পড়ুনঃ মাসিক ২ লক্ষ্য খোরপোশের চাপ, যার জেরেই আত্মঘাতী যুবক! বেঙ্গালুরুতে গ্রেফতার অতুলের স্ত্রী

এদিন ম্যাচ শুরু আগেই কোচ মলিনা জানিয়েছিলেন দলে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। তবে আর একটু হলে সেই আত্মতুষ্টিই ডুবিয়ে দিচ্ছিল মোহনবাগানকে। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে উপচে পড়েছিল মোহনবাগান সমর্থকদের ভীড়। খেলা শুরুর প্রথমার্ধে ৩৩ মিনিটে জেমি ম্যাকলারেনের গোল দিয়ে খাতা খুলেছিল মোহনবাগান। ১-০ লিড নিয়ে বিরতিতে যায় তাঁরা।  কিন্তু, দ্বিতীয়ার্ধে প্রতি আক্রমণে জ্বলে ওঠে কেরালা। জিমেনেস ও ড্রিনকিকের পা থেকে আসা পরপর দুই গোলে ভোল বদলে যায় ম্যাচের। ২-১ গোলের লিড নেয় কেরালা। একেবারে শেষবেলায় সমতা ফেরান জেসন কামিন্স। অবশেষে সংযুক্ত সময়ে গোল করে বাগানকে জেতান অ্যালবার্তো রডরিগস। চলতি আইএসএল টুর্নামেন্টে মোহনবাগান এই নিয়ে টানা ৪ ম্যাচ জিততে পারল। আর মোট জয় ৮ টি। যার সৌজন্যে মেরিনার্সরা আবারও লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে। মলিনা এই দলের লড়াকু মানসিকতার প্রশংসা করলেও দলের সামগ্রিক পারফরমেন্স দেখে অসন্তোষ প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ মায়ের সামনেই জীবন্ত জ্বালিয়ে দেওয়া হল ছয় বাচ্চাকে! মৃত এক, বাকিদের অবস্থা আশংকাজনক

টেবিলের শীর্ষে উঠেই যাত্রা শেষ নয়। দিল্লি এখনও অনেক দূরে। শনিবার ম্যাচ শেষে কোচ মলিনা জানালেন, “আজ আমরা খুব একটা ভাল পারফরমেন্স করতে পারিনি। এই ম্যাচটা আমাদের খুব একটা ভাল গেল না। আমার মতে, চলতি মরশুমের সবথেকে খারাপ পারফরমেন্স আমরা এই ম্যাচেই করলাম।” তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি যোগ করেছেন, “আমরা যে শেষপর্যন্ত লড়াই করলাম, দিনের শেষে এটাই আমাদের কাছে প্রাপ্তি। লড়াই করে যে আমরা তিনটে পয়েন্ট অর্জন করেছি, এতেই আমি খুশি। তবে ম্যাচে একাধিক সহজ পাস আমরা মিস করেছি। জোড়া গোল খাওয়ার পরও আমরা দুটো বড় ভুল করেছি।” সোজাসাপটা মতামত কোচের, এই রকম পারফরমেন্স খুশি নন তিনি।

About Post Author