সময় কলকাতা ডেস্ক, ১৫ ডিসেম্বরঃ শরীরে রক্ত কমে যাচ্ছে? রক্তাল্পতায় ভুগছেন? শরীরে আয়রনের ঘাটতি হলে এমনটা দেখা যায়। বিশেষ করে অনেক মহিলার ঋতুস্রাবের সময় ঘন রক্তপাত হয়। তবে শরীরে সেই ঘাটতি পূরণ করার মতো ক্ষমতা থাকে না। শরীরে আয়রনের মাত্রা কমে গেলে ত্বক ফ্যাকসে হয়ে পড়া, স্থূলতা, দুর্বল হয়ে পড়ার মতো নানা সমস্যা দেখা দেয়। কিন্তু শরীরে আয়রনের ঘাটতি পূরণ করা খুবই সহজ, যদি মানেন এই তিন টোটকা…
আরও পড়ুনঃ দু’দিনেই কিনারা গল্ফ গ্রিনের মুণ্ডু উদ্ধার কাণ্ডের! জামাইবাবুর প্রেমে সাড়া না দেওয়াতেই খুন মহিলা
খেতে হবে আয়রন সমৃদ্ধ খাবার। যেমন খেজুর, সবুজ শাক, খেজুর, ডালিমের মতো খাবার খেতে পারেন। এই ধরনের খাবারে আয়রনের মাত্রা বাড়াতে সাহায্য করে। নিয়মিত খেলে আপনার শরীরেও আয়রনের মাত্রা বাড়াতে সাহায্য করবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ (এনআইএইচ) অনুসারে, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতিদিন প্রায় ৮ মিলিগ্রাম আয়রন এবং একজন প্রাপ্তবয়স্ক মহিলার ১৮ মিলিগ্রাম আয়রন গ্রহণ করা উচিত।
এড়িয়ে চলতে হবে চা কিংবা কফি। সারাদিন চা এবং কফিতে চুমুক দেওয়া অনেকের পছন্দ। তবে আয়রন সমৃদ্ধ খাবারের সঙ্গে এই চা-কফি খাওয়া কিন্তু চলবে না। এতে শরীরে আয়রন শোষণে প্রভাব পড়তে পারে। চা এবং কফিতে ক্যাফেইন এবং ট্যানিন থাকে, উভয়ই আয়রন শোষণের গতিকে কমিয়ে দেয়। জাপান জার্নাল অফ ক্লিনিক্যাল অ্যান্ড মেডিকেল রিসার্চ-এ প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, চা খেলে আয়রন শোষণ ৩৫% পর্যন্ত এবং কফির খেলে ৬২% পর্যন্ত হ্রাস পেতে পারে
বেশি করে ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে বলছেন ডাক্তাররা। ভিটামিন সি-এর উৎসের সঙ্গে আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ ভাল। ভিটামিন সি একটি অ্যাসিডিক পরিবেশ তৈরি করতে সাহায্য করে, যা আয়রনকে দ্রবীভূত করতে সাহায্য করে। সবুজ শাক সব্জির সঙ্গে একটু লেবুর রস চিপে নিলে তার গুণ বেড়ে যায়। আয়রন শোষণের মাত্রাও বৃদ্ধি পায়।
আরও পড়ুনঃ বিবাহ বহির্ভুত সম্পর্কের জেরে দ্বিতীয় স্বামীর যৌনাঙ্গ কাটল স্ত্রী! চাঞ্চল্য মুর্শিদাবাদের ডোমকলে


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু