সময় কলকাতা ডেস্ক, ১৮ ডিসেম্বর : দু গোল খেয়ে চার গোল ইস্টবেঙ্গলের। প্রেক্ষাপট কত দ্রুত পরিবর্তন হয়ে যায়! নিজের দেশের কোচের হয়ে পাঞ্জাবের বিরুদ্ধে প্রতিশোধটা নিয়েই নিলেন অস্কার ব্রুজো। গত বছর আইএসএলে টপ সিক্সে ওঠার লড়াইয়ে পাঞ্জাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই ম্যাচে ইস্টবেঙ্গল কে চার গোল হজম করতে হয়েছিল পাঞ্জাবের কাছে। সেদিন কোচ ছিলেন কার্লেস কুয়াদ্রাত। তিনি বিদায় নিয়েছেন। ইস্টবেঙ্গল সেদিনের দুঃখ ভোলে নি। গত বছরের অনেকেই রয়েছেন ইস্টবেঙ্গলে। এবার ভাঙাচোরা দল নিয়ে ও পাঞ্জাব এফসিকে চার গোল দিয়ে প্রতিশোধ পর্ব সম্পন্ন করলেন স্প্যানিশ কোচ অস্কার।
ইস্টবেঙ্গলের মঙ্গলবারের যুবভারতীতে জয় অনেক অর্থেই নজিরবিহীন। দু গোল খেয়ে আইএসএলের চার গোল দেওয়ার নজির নেই ইস্টবেঙ্গলের। এবার আইএসএলের দ্বিতীয়ার্ধের প্রথম বাইশ মিনিটে ঝড় তুলে চার গোল করে গেল দু গোল খাওয়া ইস্টবেঙ্গল। আর এই জয় সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিলেন ইস্টবেঙ্গলের তরুণ তুর্কি পিভি বিষ্ণু। প্রথমার্ধে নাওরেম মহেশ সিং সুবিধা করতে পারছিলেন না। তার জায়গায় বিষ্ণু নামতেই ভোল বদল হয়ে যায় ইস্টবেঙ্গলের। যথেষ্ট ওয়ার্কলোড নিলেন অভিজ্ঞ ক্লেটন সিলভা-ও।উইং দিয়ে ডানা মেলে দেন নন্দা। তাৎপর্যপূর্ণভাবে দিমিত্রিয়াসের অনুপস্থিতিতে আপফ্রন্টে ছিলেন গোলের জন্য ডেভিডকেও বেশ ছটফটে দেখিয়েছে। সাঁড়াশি আক্রমণে চাপের মুখে খেই হারিয়ে ফেলে পাঞ্জাব। ক্লেটন সিলভার ফ্রি কিক থেকে হেড করে হিজাজী মাহের ব্যবধান কমাতেই আরও ক্ষুরধার হয়ে ওঠে ইস্টবেঙ্গল। দাঁত বসাতে শুরু করে ইস্টবেঙ্গল। পাঞ্জাব ডিফেন্ডার সুরেশ মিতেই-এর দুটি ভুল ক্লিয়ারেন্স থেকে দুটি গোল হয়। একটি আত্মঘাতী,অন্য একটি গোল বিষ্ণুর। ইস্টবেঙ্গল ৩-২ গোলে এগিয়ে যাওয়ার পরে রেড কার্ড সমস্যায় পড়ে পাঞ্জাব। স্বাভাবিকভাবেই দশ জনের পাঞ্জাবের পক্ষে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব ছিল।ফ্লায়িং হেডে ডেভিডের করা গোলটি পাঞ্জাবের কফিনে শেষ পেরেক পুঁতে দেয়।চতুর্থ গোলটিতে ও ছিল বিষ্ণুর অবদান। ১১ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলে ১১ নম্বরে দাঁড়িয়ে থাকলেও এই জয় ইস্টবেঙ্গলকে প্রথম ছয় দলে পৌঁছে যাওয়ার জন্য রসদ দিতেই পারে। অস্কার ব্রুজোর হাতে পড়ে ইস্টবেঙ্গল ছুটছে, আবেগে ফুটছেন ইস্টবেঙ্গলের সমর্থকরা। পরের ম্যাচে ইস্টবেঙ্গলের সামনে জামশেদপুর।।
#চার গোল ইস্টবেঙ্গলের #চার গোল ইস্টবেঙ্গলের
আরও পড়ুন Border Gavaskar Trophy: চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় অশ্বিনের


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার