স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ ডিসেম্বরঃ মেলবোর্ন টেস্ট ভারত ও অস্ট্রেলিয়া দুই দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ। পাঁচ ম্যাচের সিরিজে তিনটি ম্যাচ ইতিমধ্যে হয়ে গিয়েছে। একটি করে ম্যাচ জিতেছে দুই দল। গাব্বা টেস্ট শেষ হয়েছে অমীমাংসিত। তাই সিরিজ জয়ের জন্য মেলবোর্ন টেস্টকে পাখির চোখ করছেন রোহত শর্মা ও প্যাট কামিন্সরা। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালেই মেলবোর্নে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। কিন্তু সেখানে পৌঁছেই আচমকা মেজাজ হারালেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমের এক কর্মীর সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় তাঁকে।

পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করেছিলেন বিরাট। তারপর কেটে গিয়েছে দুটি টেস্ট মোট তিন ইনিংসে ব্যাট করার সুযোগ পেলেও রান পাননি ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। যা নিয়ে ক্রিকেট মহলে সমালোচনার ঝড় উঠেছে। একাংশ মনে করছেন অশ্বিনের দেখানো পথে হাঁটা উচিৎ বিরাট-রোহিতের। তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পক্ষেও সওয়াল করেছেন অনেকে। সমালোচনার মধ্যেই আবার বিতর্কে জড়ালেন বিরাট। মেলবোর্নে পৌঁছনোর পরই ভারতীয় দলকে ফ্রেমবন্দী করার জন্য চিত্রসাংবাদিকদের হিড়িক দেখা যায়। একে একে রোহিত, বুমরা, ঋষভদের ছবি তোলেন তাঁরা। কিন্তু গোল বাধে বিরাট বেরনোর পর। কোহলির ছবি তুলেই তাঁরা ক্ষান্ত হননি। তাঁর পরিবারের ছবি তুলতে যান। তখনই এক মহিলা সাংবাদিককে বাঁধা দেন বিরাট। তাঁকে অনুরোধ করেন নিজের পরিবারের গোপনীয়তাকে সম্মান দিতে। কিন্তু শোনেননি সেই উদ্ধত মহিলা চিত্র সাংবাদিক। তখনই তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন দুজনে। তারপর ফের দেখা যায় কিছুটা এগিয়ে গিয়েও, পিছিয়ে এসে সেই সাংবাদিককে কিছু কথা বলছেন বিরাট। যদিও তাঁদের সেই কথোপকথন জানা যায়নি।
আরও পড়ুনঃ EFL Cup: জেসুসের হ্যাটট্রিকে লিগ কাপে জয় আর্সেনালের, জিতল লিভারপুল ও নিউক্যাসলও
আরও পড়ুনঃ Real Madrid: চতুর্থ বারের জন্য আন্তর্মহাদেশীয় কাপ চ্যম্পিয়ন রিয়াল মাদ্রিদ
বিষয়টা হস নিজের সন্তানদের প্রচারের আলো থেকে দূরে রাখতে পছন্দ করেন বিরাট ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। সমাজমাধ্যমে কোহলি দম্পতি পুত্র কন্যার মুখ ঢেকেই ছবি পোস্ট করেন। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম সেই কাজ করতে গেলে বাঁধা দেন বিরাট।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?