সময় কলকাতা ডেস্ক, ২২ ডিসেম্বর : বরাবরের মত এবছর ইস্টবেঙ্গলের আইএসএল শুরু হয়েছিল হতশ্রী চেহারায়। বলা যেতে পারে, এবারের শুরু ছিল সবচেয়ে খারাপ। অথচ ধারে ভারে এবারের ইস্টবেঙ্গল দল ছিল অন্য বছরের তুলনায় ভালো। প্রথম ৬ ম্যাচের সবগুলিতেই হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। পরের ৬ টি ম্যাচে অস্কার ব্রুজোর হাতে পড়া ইস্টবেঙ্গল দলের চেহারাই বদলে গিয়েছে। শেষ ৬ টি ম্যাচে এসেছে ১৩ পয়েন্ট। ওড়িশার বিরুদ্ধে এক মাত্র ম্যাচে হার যে ম্যাচে রেফারির ভুলে লাল কার্ড দেখেন জিকশন সিং। মহামেডানের বিরুদ্ধে ৭০ মিনিট ৯ জনে খেলে ম্যাচ ড্র। শনিবারের আগে পাঞ্জাব এফসির কাছে দু গোলে পিছিয়ে চার গোলে জয়ের পরে এবার জামশেদপুর বধ করল লাল হলুদ । ইস্টবেঙ্গলের রথ এখন ছুটছে অপ্রতিহত গতিতে।প্রাপ্ত সুযোগ এবং আধিপত্য অনুযায়ী ৬-৭ গোলে যে ম্যাচে জেতার কথা, সে ম্যাচে তিনটি পয়েন্ট এল একমাত্র গোলের ব্যবধানে ।
শনিবারের ম্যাচে একমাত্র গোলদাতা ডায়মানটাকোস।ম্যান অফ দ্যা ম্যাচ বেছে নেওয়া হল বিষ্ণুকে। তবে দায়বদ্ধতা, জয়ের ক্ষিদে,বল ডিস্ট্রিবিউশন সবকিছুতে সবাইকে ছাপিয়ে গেলেন দলের সবচেয়ে প্রবীণ সদস্য ক্লেটন সিলভা। জয়ের গোলটিও তাঁর তৈরি করা। নতুন ভূমিকায় অনবদ্য আনোয়ার। আনোয়ার এবং বিষ্ণুর গোল আটকালো ক্রসপিস। একাধিক বার দলের নিশ্চিত পতন রোধ করলেন জামশেদপুরের গোলরক্ষক আলবিনো। ইস্টবেঙ্গলে পরবর্তী ম্যাচ হায়দ্রাবাদের সঙ্গে ।।
এবার জামশেদপুর বধ #এবার জামশেদপুর বধ
আরও পড়ুন Vijay Hazare Trophy: অভিষেকের অনবদ্য শতরান, বিজয় হাজারে ট্রফিতে দিল্লিকে হারাল বাংলা


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার