Home » আইএসএলে মুম্বাই আবার জিতল

আইএসএলে মুম্বাই আবার জিতল

সময় কলকাতা ডেস্ক,২২ ডিসেম্বর :  আইএসএলে মুম্বাই আবার জিতল । এবারের আইএফএল শুরুটা খারাপ করেও এবার তারা চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে।

শনিবাসরীয় আইএসএলে  হওয়া দুটি ম্যাচেই আশ্চর্য মিল। রাতে ইস্টবেঙ্গলের গ্রিক টাইগার দ্রিমি গোল করে ইস্টবেঙ্গলকে জেতালেন। অন্য ম্যাচে মুম্বাই সিটি এফসিকে আইএসএলে আরও একধাপ এগিয়ে দিলেন আরেক গ্রিক স্ট্রাইকার নিকোলাস কারেলিস।  নিকোলাস আবার আন্তর্জাতিক মঞ্চে ডায়ামনটাকোসের চেয়েও সফল। গ্রিসের হয়ে তিনটি গোল আছে তার। খেলেছেন ১৯ টি আন্তর্জাতিক ম্যাচ। শনিবার চেন্নাইয়ান-এর বিরুদ্ধে  খেলার ৮ মিনিটে একমাত্র গোলটি করলেন তিনি। মুম্বাই শেষ চারটি ম্যাচে ১০ তুলে নিয়ে আইএসএল টেবিলে উঠে এল চার নম্বরে। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ২০ পয়েন্ট। অন্যদিকে চেন্নাইয়ানের ১৩ ম্যাচে সংগ্রহ ১৫ পয়েন্ট।  ম্যাচে সমানে সমানে লড়ল চেন্নাইয়ান, দু দলই গোলের সুযোগ পেয়েছিল। চেন্নাইয়ানের হয়ে চিমা চুকু গোল করেছিলেন যা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

আরও পড়ুন ইস্টবেঙ্গলের বিজয়রথ ছুটছে, এবার জামশেদপুর বধ

About Post Author