Home » Manu Bhaker: ‘শ্যুটার নয়, মেয়েকে ক্রিকেটার করা উচিৎ ছিল…’ খেলরত্ন থেকে বাদ পড়ার পর ক্ষোভ মনুর বাবার

Manu Bhaker: ‘শ্যুটার নয়, মেয়েকে ক্রিকেটার করা উচিৎ ছিল…’ খেলরত্ন থেকে বাদ পড়ার পর ক্ষোভ মনুর বাবার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ ডিসেম্বরঃ প্যারিস অলিম্পিক্সে ইতিহাস রচনা করেছিলেন ভারতীয় শ্যুটার মনু ভাকের। স্বাধীন ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসেবে একটি অলিম্পিক্সে জিতে নিয়েছিলেন জোড়া পদক। তারপরেও খেলরত্নের তালিকায় তাঁকে রাখা হয়নি। যা নিয়ে আগেই আক্ষেপ করেছিলেন ভারতের পদকজয়ী শ্যুটার। এ বার মেয়ের হয়ে ব্যাট ধরলেন মনুর বাবা রামকৃষ্ণ ভাকের । তিনি জানিয়েছেন মেয়েকে ক্রিকেটার করা উচিত ছিল, শ্যুটার নয়।

একটি সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্ষোভ উগড়ে দেন মনুর বাবা রামকৃষ্ণ ভাকের । তিনি বলেন, “আমি মনুকে শ্যুটিংয়ে এনেছি। তারজন্য এখন আমার আক্ষেপ হচ্ছে। আমার বরং ওকে ক্রিকেটার বানানো উচিত ছিল। তা হলে সব সম্মান মনু পেত। দেশের হয়ে কেউ একটি অলিম্পিক্সে দুটি পদক পাননি। মনু সেটা করে দেখিয়েছে। আমার মেয়ে দেশের জন্য আর কী করতে পারে? আমি মনুর সঙ্গে কথা বলেছি। ও হতাশ হয়ে পড়েছে। বলছে অলিম্পিক্সে গিয়ে দেশের হয়ে পদক জেতা উচিৎ হয়নি। খেলার জগতে আসার জন্যই সে আক্ষেপ করেছে।

আরও পড়ুনঃ Tanush Kotian: অশ্বিনের বদলে ডাক পেয়েছেন ভারতীয় দলে, কে এই তনুশ কোটিয়ান ?

আরও পড়ুনঃ Premier League: ঘরের মাঠে লজ্জার হার ম্যানচেস্টার ইউনাইটেডের, আটকে গেল চেলসি, জিতল লিভারপুল

আরও পড়ুনঃ LA LIGA: সেভিয়ার বিরুদ্ধে চার গোল রিয়ালের, বার্সাকে পিছনে ফেলে উঠে এল দু’নম্বরে

গত টোকিও অলিম্পিক্সে পদক প্রাপকরা ২০২১ সালে খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। কিন্তু এ বার সেটা হয়নি। প্যারিসে জোড়া পদক জেতার পরও খেলরত্নের তালিকায় ঠাঁই হয়নি ভারতীয় শ্যুটারের। ক্রীড়ামন্ত্রকের দাবি, খেলরত্নের জন্য আবেদন করতে হয়। যা করেননি মনু। যদিও সেই দাবিকে উড়িয়ে দিয়েছেন মনুর  বাবা। তিনি সাফ জানিয়েছেন মনু নিজে জানিয়েছে যে সে আবেদন করেছিল। কিন্তু তাঁর অভিযোগ ক্রীড়ামন্ত্রকের তরফ থেকে কোনও জবাব আসেনি। যদিও মনুর বাবা জানিয়েছেন, ফেডারেশনের পক্ষ থেকে ক্রীড়ামন্ত্রকের কাছে মনুর নাম তালিকায় রাখার জন্য আবেদন করা হয়েছে। এখন প্যারিস অলিম্পিক্সে ইতিহাস গড়া মনুর হাতে খেলরত্ন ওঠে কিনা, সেটাই এখন দেখার।  

About Post Author