সময় কলকাতা স্পোর্টস ডেস্ক ২৮ ডিসেম্বরঃ মেলবোর্নে মহাকাব্যই বটে! কী ছেলেরা বাবা! প্রথম ম্যাচ গুলোয় যেটুকু সুযোগ পেয়েছেন শেষের দিকে, তাতেই বাজিমাত করেছিলেন নীতিশ। তবে এজকন ভারতীয় টেইল-এন্ডার চাপের মুখে, দলের অভিজ্ঞ ব্যাটারদের ব্যর্থতার সাক্ষী থেকেও ক্যাঙ্গারুদের মাটিতে এরকম দাপুটে ক্রিকেট খেলবেন কেউ ভেবেছিল? সন্দেহ আছে! অস্ট্রেলিয়ায় আসার পর থেকেই আট নম্বরে ব্যাট করতে নেমে অজি বোলারদের ত্রাস হওয়ায় রাস্তা তৈরি করছিলেন তিনি। সেই রাস্তায় আজ হাটল নীতিশ নামের মিছিল। স্টার্ক, কামিংস, বোল্যান্ডদের তুলধনা করে শতরান হাঁকালেন তিনি। দেখিয়ে দিলেন এভাবেও ব্যাট করা যায়। ধ্বংস্তূপের উপর দাঁড়িয়ে লড়াই করেই হয়ে ওঠা যায় রাজা।
অজিদের দেওয়া ৪৭৪ রানের বিশাল লক্ষ্য তারা করতে গিয়ে শুক্রবার ধ্বস মেনেছিল ভারতের ব্যাটিংয়ে। বিরাট, রোহিতরা, রাহুল, পন্থরা ফিরে যাওয়ার পর ধরে নেওয়া হয়েছিল ভারতের হার এই ম্যাচেও সময়ের অপেক্ষা। কিন্তু ওই যে প্রবাদ আছে না, “পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি। মূর্তি ভাবে আমি দেব, হাঁসে অন্তর্যামী।” ভারতের তাবড় তাবড় ব্যাটারদের ফিরিয়ে দিয়ে আজিরা যখন নিজেদের দেব ভাবতে শুরু করেছিল, ঠিক সেই সময় ভারতের সাপমোচন করলেন নীতিশ। তাঁকে প্রথম থেকেই খুশ মেজাজে দেখাচ্ছিল। একেরপর এক বল ব্যাটের একদম মাঝামাঝি ধাক্কা খাচ্ছিল। অন্যদিক থেকে নীতিশকে দারুন সঙ্গ দিচ্ছিলেন ওয়াশিংটন সুন্দর। রানের খিদে নিয়ে ব্যাট করতে করতে যেন ভুলেই গিয়েছিলেন কখন ৯৯ জুড়ে দিয়েছেন স্কোরবোর্ডে। এরপর টম বোল্যান্ডের বলটা সোজা ব্যাটে খেলে মিড অনের মাথার উপর দিয়ে তুলে দৌড়তে লাগলেন নীতিশ বুঝে গিয়েছিলেন বাবার আত্মত্যাগের ঋণ শোধ করার যে শপথ নিয়েছিলেন তাঁর প্রথম ধাপ পার করতে চলেছেন তিনি। বল গিয়ে বাইউন্ডারী লাইন ছোঁয়ায় সঙ্গে সঙ্গেই ব্যাট থুতনিতে ঘষে দক্ষিণী সিনেমা পুষ্পার ভঙ্গিতে শতরান উৎযাপন করলেন নীতিশ। ওদিকে দর্শক আসনে বসে হাউহাউ করে কাঁদছেন বাবা। এ যেন এক স্বপ্নপূরণের সকাল। বৃষ্টির কারণে খেলা থেমে যায়। মাঠ ছাড়ার সময় অপরাজিত ১০৫ রানে দাঁড়িয়ে নীতিশ রেড্ডি। সাজঘর থেকে উঠে এসে তাঁকে সাদর আমন্ত্রণ জানালেন খোদ অধিনায়ক রোহিত। পিঠ চাপড়ে আদর মারলেন কোহলিও। তৃতীয় দিনের শেষে ভারত ৩৫৮/৯। আজিরা এখনও ১১৬ রানে এগিয়ে।
আরও পড়ুনঃ Border Gavaskar Trophy: মেলবোর্নে মহাকাব্য নীতিশ! দুরন্ত শতরানে খেলায় ফেরালেন ভারতকে


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার