সময় কলকাতা ডেস্ক, ৩০ ডিসেম্বরঃ রবিবার রাতেই আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে জিনাতকে। সূত্রের খবর, পরবর্তী ২ দিন আলিপুরই হবে বাঘিনীর ঠিকানা। সুস্থ হলে তাকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। জানা গেছে, আলিপুরে জিনাতের চিকিৎসায় দেশের বিখ্যাত পশু চিকিৎসকরা রয়েছেন এবং ওড়িশার বনদফতরের কর্মীরাও আছেন। সঠিক খাবার এবং বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে তার জন্য। কারণ বিগত কিছুদিন ঠিক মতো খেতে পারেনি সে।
আরও পড়ুনঃ বাঁকুড়ার গোঁসাইডিহিতে বাঘবন্দি! অবশেষে জালে জিনাত, চতুর্থ ঘুমপাড়ানি গুলিতে কাবু বাঘিনী
গত সাত দিন ধরে বনদফতর কে নাকানি-চোবানি খাওয়ানোর পর রবিবার দুপুরে বাঁকুড়ার জঙ্গলে ধরা পড়ে ওড়িশা থেকে আসা বাঘিনী জিনাত। পরপর একাধিকবার ঘুমপাড়ানি গুলি ছুড়ে তাকে শেষ পর্যন্ত কাবু করতে সক্ষম হয় বনদফতরের কর্মীরা। এরপর আপাতত কয়েকদিনের জন্য আলিপুরে চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে তাকে। চিড়িয়াখানার হাসপাতালেই তার চিকিৎসা হবে।
গত ২০ ডিসেম্বর ওড়িশা থেকে ঝাড়গ্রামে প্রবেশ করেছিল জিনাত। পরের দিন অর্থাৎ গত শনিবার রাতে সে পৌঁছেছিল বান্দোয়ানের রাইকা পাহাড়ে। টানা সাতদিন সেখানে ঘাঁটি গেড়ে থাকার পর শুক্রবার অবস্থান বদলে ঢুকে পড়েছিল মানবাজারে। তাকে পাকড়াও করতে চারবার ঘুম পাড়ানি গুলি মারা হয়। এখন তার প্রভাব কাটিয়ে সুস্থ হলেই জিনাতকে ফের ছেড়ে দেওয়া হবে জঙ্গলে।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা