সময় কলকাতা ডেস্ক, ৩১ ডিসেম্বরঃ টায়ার ফেটে রাস্তার পাশে থাকা ডিভাইডারে ধাক্কা অ্যাম্বুলেন্সের। যার জেরে আহত একজন। জলপাইগুড়ি জাতীয় সড়ক পাহাড়পুর মোড় উত্তর বালাপাড়া এলাকায় সাতসকালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ভোর থেকেই কুয়াশায় তিব্রতা ছিল গোটা জলপাইগুড়ি জুড়ে। আর তার জেরে বছরের শেষ দিনে এই দুর্ঘটনা।
দুর্ঘটনার সময় গাড়িটিতে কোনও রোগী ছিলেন না। গতকাল রোগী নিয়ে শিলিগুড়ি থেকে অসম গিয়েছিল অ্যাম্বুলেন্সটি। সেখানে রোগীকে নামিয়ে ফিরে আসর পথে এই দুর্ঘটনা ঘটে। কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে ৩১ নম্বর জাতীয় সড়কে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ জানিয়েছে, অল্পের জন্য প্রাণে বাঁচেন চালক-সহ অপর এক ব্যক্তি। যদিও আহত হয়েছেন চালক। দুর্ঘটনার জেরে অ্যাম্বুলেন্সটি ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়। টায়ার ফেটে পড়ায় এই দুর্ঘটনা বলে ধারণা পুলিশের।
আরও পড়ুনঃ Rahul Gandhi: দেশ জুড়ে রাষ্ট্রীয় শোক, শোকের মাঝেই নববর্ষ উদযাপনে বিদেশে রাহুল! নিন্দায় বিজেপি


More Stories
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫