নিজস্ব প্রতিনিধি: আরজিকর কলেজের ছায়া এবার গোয়ালিয়র গজরাজ মেডিকেল কলেজে। কলেজেরই একটি পরিত্যক্ত হোস্টেলে সহপাঠী একজন ডাক্তারের কাছে ধর্ষিতা হয়েছে ওই মেডিকেল কলেজেরই এক ছাত্রী। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। তবে অভিযোগ পাওয়ার পরই গোয়ালিয়রের কাম্প পুলিশ থানা অভিযুক্তকে চিহ্নিত করে, তাকে গ্রেপ্তার করেছে। ঘটনাটা ঘটেছে সোমবার গভীর রাতে। গজরাজ মেডিকেল কলেজের গার্লস হোস্টেলে ছাত্রীটি যখন পরীক্ষার জন্য পড়াশোনা করছিল তখন ওই জুনিয়র ডাক্তার তাকে একটি পরিতক্ত হোস্টেলে ডেকে পাঠায়। মেয়েটি সেখানে উপস্থিত হলে ছেলেটি ওই ছাত্রীর সমস্ত বাধা উপেক্ষা করে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণ করবার পর অভিযুক্ত জুনিয়র ডাক্তার মুখ না খোলার জন্য ছাত্রীকে হুমকিও দেয় বলে অভিযোগ।ওই জুনিয়র ডাক্তারের কবল থেকে মুক্তি পাওয়ার পরই ছাত্রীটি গিয়ে থানায় অভিযোগ জানায়। ছাত্রীর মেডিকেল করবার পাশাপাশি তল্লাশি শুরু হয়। অল্প কিছুক্ষণের মধ্যেই ওই ছাত্রটিকে পুলিশ গ্রেপ্তার করে। কলেজ ক্যাম্পাসের মধ্যেই পরিত্যক্ত হোস্টেলে এই ধরনের ঘটনা ঘটায় ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। শহরের পুলিশ সুপারিনটেনডেন্ট অশোক জাডন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। উল্লেখ্য আরজি করের ঘটনার ছায়া এখনও পুরোপুরি মুছে যায়নি । আরজি করের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ এখনও জারি রয়েছে। শাসকদলের বিরোধিতা সত্ত্বেও প্রতিবাদীরা রাজপথ ছাড়ছেন না। আগামী ৯ জানুয়ারি ফের প্রতিবাদ মিছিলের ডাক রয়েছে জুনিয়র ডাক্তারদের।
আরজিকরের ছায়া গোয়ালিয়র মেডিকেল কলেজে


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?