সময় কলকাতা ডেস্ক:- চলতি বছর অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দীঘার নতুন জগন্নাথ দেবের মন্দির। দীঘার পুরনো জগন্নাথ মন্দির কে তাই করা হয়েছে মাসির বাড়ি। সেই মাসির বাড়ির প্রণামীর বাক্স লুট! বাক্স ভেঙে টাকাপয়সা চুরি। গভীর রাতের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জেলা সৈকত শহরে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয় সূত্রে খবর, গভীর রাতে দুষ্কৃতীরা মন্দিরের গ্রিলের তালা ভেঙে ভিতরে ঢোকে। তারপর সামনে থাকা প্রণামী বাক্সের তালা ভেঙে নোট ও খুচরো পয়সা নিয়ে পালায়। পুরো সাফ করে দিয়েছে প্রণামী বাক্স। মন্দিরে আসা লোকজন চুরির বিষয়টি প্রথম বুঝতে পারেন। পরে সিসিটিভির ফুটেজে চুরির গোটা ছবিটাই উঠে আসে। খবর পেয়ে দীঘা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
মন্দির কমিটির সভাপতি সুশীল প্রধান বলেন, “প্রণামী বাক্স ভেঙে চুরি হয়েছে। পুরনো জগন্নাথ মন্দির এখন জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসেবে পরিচিত। জগন্নাথধামের মতো ঐতিহাসিক নিদর্শনের অংশ হতে চলেছে এই মন্দির। বহু পর্যটক এখন এই মন্দির দর্শনে আসছেন। সেখানে আগামী দিনে এই মন্দিরে বিগ্রহ সহ অন্যান্য সামগ্রী যে চুরি হবে না, তা কেউ জোর দিয়ে বলতে পারে না।”
দিঘা থানার ঢিলছোড়া দূরত্বে ওল্ড দিঘায় পুরনো জগন্নাথ মন্দির। এই মন্দিরই নির্মীয়মাণ জগন্নাথধামের মাসির বাড়ি হবে বলে ইতিপূর্বে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্দিরে প্রণামী বাক্স চুরির ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। কী করে চুরির ঘটনা ঘটল, সেটাই প্রশ্ন বাসিন্দাদের।


More Stories
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
শোভনদেবের আপ্ত-সহায়কের রিসর্ট সিল করল প্রশাসন
ধূপগুড়িতে বুলডোজার