Home » প্রয়াগরাজে শুরু কুম্ভমেলা ,লক্ষ লক্ষ পুণ্যার্থী-পর্যটকের সমাগম,এই সুযোগ হাতছাড়া করছে না পর্যটন দফতর

প্রয়াগরাজে শুরু কুম্ভমেলা ,লক্ষ লক্ষ পুণ্যার্থী-পর্যটকের সমাগম,এই সুযোগ হাতছাড়া করছে না পর্যটন দফতর

অমৃতকুম্ভের সন্ধানে তৈরি উত্তরপ্রদেশের প্রয়াগরাজ

সময় কলকাতা , মহাকুম্ভ মেলা :- ১২ বছর পর প্রয়াগরাজে বসেছে মহাকুম্ভ মেলা। গোটা বিশ্বের কাছেই তা বিরাট আকর্ষণের। মহাকুম্ভ মেলা হল বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ। সারা বিশ্বের সাধু, ঋষি এবং ভক্তদের আগমণ ঘটে এই মেলায়। দূর-দূরান্ত থেকে কাতারে কাতারে মানুষ জড়ো হন, ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার জন্য। বিশেষত, নাগা সাধু, তাদের অনন্য জীবনধারা, পোশাক এবং ভক্তির প্রকাশ লক্ষ করাও এই মেলায় আগত বহু মানুষের অন্যতম আকর্ষণ। সোমবার থেকে শুরু হয়ে গেল কুম্ভ মেলা। পৌষ পূর্ণিমায় প্রথমদিন পুণ্যস্নান করেন পুণ্যার্থীরা। পুণ্যস্নান করা পুণ্যার্থীর সংখ্যা ৬০ লক্ষের বেশি পেরিয়েছে।

বিশ্বের বৃহত্তম সমাবেশ হিসেবে পরিচিত, বহু পুরনো কুম্ভ মেলা প্রয়াগরাজে ৪০ কোটিরও বেশি পুণ্যার্থীকে নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সামগ্রিক জনসংখ্যার চেয়েও বেশি। ৫ বছর অন্তর ভারতের ৪ পুণ্যস্থানে হয় কুম্ভমেলা।

বিনিয়োগ

এবারে প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে ৪০ কোটি পুণ্যার্থীর জন্য গড়ে তোলা হয়েছে এক অস্থায়ী নগরী। ১৫ বর্গমাইল এলাকার সেই নগরীর আয়তন নিউইয়র্ক নগরের ম্যানহাটান বরো এলাকার দুই–তৃতীয়াংশ। ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভারতে হিন্দু পুণ্যার্থীদের সবচেয়ে বড় সমাবেশ। আশা করা হচ্ছে, এই মেলা থেকে দেশের সবথেকে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের আর্থিক পরিস্থিতি দারুণ একটা জায়গায় পৌঁছে যাবে। ৪৫ দিনের মেগা ইভেন্টের জন্য ৭ হাজার কোটি টাকা বিনিয়োগও করা হয়েছে।

রোজগার

অনেকের মতেই, কুম্ভমেলার এই রোজগার দেশের জিডিপিতেও প্রভাব ফেলতে পারবে। কুম্ভমেলার এই ভিড়কে বিশ্বের সর্বাধিক জমায়েত বলেন অনেকে। আর এই জমায়েত থেকে চলতি বছর উত্তরপ্রদেশ সরকার কত টাকা লাভ করতে পারে সেই অঙ্ক শুনে অনেকের মাথা ঘুরে যাচ্ছে। এ বছর কুম্ভমেলায় আনুমানিক ৪৫ কোটি মানুষের সমাগম হতে পারে বলে জানা গিয়েছে। সেই প্রেক্ষিতেই হিসেব বলছে, এই কুম্ভমেলা থেকে উত্তরপ্রদেশ প্রশাসনের লাভ হতে পারে অন্তত ২ লক্ষ কোটি টাকা! এই সংখ্যাটা ৪ লক্ষ কোটিও হতে পারে বলে অনুমান।

৪ হাজার হেক্টর জমির ওপর আয়োজন করা হয়েছে এই কুম্ভমেলা। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ৪৫ দিনের এই মেলার জন্য উত্তরপ্রদেশ সরকারের বাজেট ৭ হাজার কোটি টাকা। লাভ হতে পারে ২ থেকে ৪ লক্ষ কোটি। প্রশ্ন হচ্ছে কীভাবে ? ধরা হয়েছে আনুমানিক ৪০ কোটি লোক যদি মেলায় আসে, তাহলে মাথাপিছু ৫ হাজার টাকা খরচ করে। তাহলেই ২ লক্ষ কোটি টাকার মতো লাভ হবে। হিসেব তাই বলছে। আর মাথাপিছু ১০ হাজার টাকা করে খরচ হলেই সেই লাভ বেড়ে দাঁড়াতে পারে ৪ লক্ষ কোটি টাকা। এই সংখ্যার নিরিখে বলা যায়, কুম্ভমেলার পর দেশের জিডিপি প্রায় ১ শতাংশ বাড়তে পারে। ২০১৯ সালে উত্তরপ্রদেশ সরকার অর্ধ কুম্ভমেলা আয়োজন করেছিল।

সোমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, ২০১৯ সালে প্রয়াগরাজের অর্ধ কুম্ভ মেলা রাজ্যে অর্থনীতিতে ১.২ লক্ষ কোটি টাকা রোজগার করিয়েছিল। সেবার ২৪ কোটি পুণ্যার্থী জমায়েত করেছিলেন। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এ বছর ৪০ কোটি ভক্ত আসতে পারেন বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্র মহা কুম্ভ আর্থিক বৃদ্ধিতে ২ লক্ষ কোটি টাকা আনতে চলেছে। এই সংখ্যার নিরিখে বলা যায়, কুম্ভমেলার পর দেশের জিডিপি প্রায় ১ শতাংশ বাড়তে পারে।

 

About Post Author