সময় কলকাতা ,সানি রায়, উত্তরবঙ্গ:-হোলির আগেই টনক নড়লো পুলিশের, শুরু হল অভিযান, আর অভিযানে গ্রেফতার প্রায় ৬০০। জলপাইগুড়ি জেলা জুড়ে দিনভর অভিযান চালালো জলপাইগুড়ি জেলা পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় অবৈধ মদের বিরুদ্ধেও অভিযান চালায় পুলিশ। জলপাইগুড়ি সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় হাজার হাজার লিটার চোলাই মদ নষ্ট করল পুলিশ, এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে মদের বোতল।
গত ২৪ ঘন্টা জুড়ে জেলার বিভিন্ন স্থানে পুলিশের এই অভিযান চলে। পশ্চিমবঙ্গ আবগারি আইনে ৫৭৬ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে, পাশাপাশি বুধবার গ্রেফতার করা হয়েছিল তেরো জনকে। ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে জাতীয় সড়কের পাশে বিভিন্ন ধাবা, হোটেলে আচমকা অভিযান চালায় পুলিশ। ১৪ টি জায়গায় নাকা চেকিং চালানো হয়েছে। জোয়ার থেকে অভিযান চালিয়ে নগদ বার হাজার টাকা বাজেয়াপ্ত সহ ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৬৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানান জেলার পুলিশ সুপার। পাশাপাশি মোটর ভেহিকেল আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে ৬৭০ জনের বিরুদ্ধে। সারা জেলা জুড়ে প্রায় ৬০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার বাসিন্দারা, পাশাপাশি বাসিন্দাদের অভিযোগ সারা বছর এই অবৈধ ব্যবসা অবলীলায় চলে। শুধুমাত্র হোলির আগে এই অভিযান চালিয়েছে পুলিশ। যদি সারা বছর পুলিশ তৎপরতার সঙ্গে এই সমস্ত অবৈধ ব্যবসা বন্ধের দিকে নজর দিত তাহলে এলাকার পরিবেশ ভালো থাকতো সারা বছর।


More Stories
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
এয়ারপোর্টের কাছে সার্ভিস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড
মরণকূপ! থার্মোকলে জলপথ পারাপার ঝড়আলতার মানুষের, প্রশাসন শীতঘুমে!