সময় কলকাতা ডেস্ক:- নিয়ন্ত্রণরেখায় ল্যান্ডমাইন বিস্ফোরণ! জখম অন্তত ৬ ভারতীয় সেনা জওয়ান। তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অসাবধানতাবশত দুর্ঘটনার জেরেই এই বিস্ফোরণ।
প্রসঙ্গত, এর আগেও ২০২৩ সালের সেপ্টেম্বরে ওই এলাকাতেই ‘অ্যান্টি পার্সোনেল’ ল্যান্ডমাইন বিস্ফোরণে এক সেনা জওয়ানের পা উড়ে গিয়েছিল। এবার ফের জখম হলেন ৬ জওয়ান।
জানা গিয়েছে, সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ রোখার জন্য ল্যান্ডলাইন পাতা থাকে। কখনও কখনও বৃষ্টির জলের তোড়ে ভেসে সেই মাইনগুলি অন্যদিকে চলে আসে। এক্ষেত্রেও তেমনটাই হয়েছিল। অসাবধানতাবশত সেই ল্যান্ডমাইনেই পা রেখে ফেলেন জওয়ানরা। তাতেই দুর্ঘটনা ঘটে যায়। তবে পাক জেহাদিরা ছক কষেই নাশকতার জন্য ল্যান্ডমাইনে পেতে রেখছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীর নৌসেরা সেক্টরের খাম্বা দুর্গের কাছে টহল দিচ্ছিলেন গোর্খা রেজিমেন্টের জওয়ানরা। সেই সময় বিস্ফোরণ ঘটে। ৬ জন জওয়ান আহত হন। তড়িঘড়ি তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁরা সকলেই সুস্থ রয়েছেন বলে খবর।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত