Home » সিবিআইয়ের পর ইডি, SSC মামলায় চার্জশিট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

সিবিআইয়ের পর ইডি, SSC মামলায় চার্জশিট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

সিবিআইয়ের পর ইডি, SSC মামলায় চার্জশিট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

সময় কলকাতা ডেস্ক:- এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় এবার চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিবিআইয়ের পর এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় চার্জশিট দিল ইডি। আদালত সূত্রে খবর, বিচারভবনে ইডির বিশেষ আদালতে চারজন অভিযুক্তর বিরুদ্ধে ইডি চার্জশিট পেশ করে। অভিযুক্তরা হলেন শান্তিপ্রসাদ সিংহ, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও অশোককুমার সাহা।

এসএসসি-র প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিংহকে সিবিআইয়ের পর জেল থেকে গ্রেপ্তার করে ইডি। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নতুন তথ্য পেয়েছে ইডি। কি ভাবে এজেন্ট প্রসন্ন রায়ের মাধ্যমে প্রত্যেকটি জেলার চাকরিপ্রার্থীদের কাছ থেকে তোলা বিপুল টাকা শান্তিপ্রসাদ সিংহ ও অন্য প্রাক্তন এসএসসি কর্তাদের কাছে পৌঁছে গিয়েছে, চার্জশিটে তা তুলে ধরা হয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে, এই চার অভিযুক্ত তথা প্রাক্তন এসএসসি কর্তার বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। তাঁদের আদালতে হাজিরা দিতে হবে। চার অভিযুক্তকে আগেই গ্রেপ্তার করেছিল সিবিআই। তাঁদের বিরুদ্ধে সিবিআই চার্জশিটও পেশ করে। গত বছর প্রাথমিক নিয়োগ দুর্নীতি ছাড়াও এসএসসির নিয়োগ দুর্নীতিতে মামলা দায়ের করে ইডি।

About Post Author