সময় কলকাতা ডেস্ক:- কালীঘাটের কাকু ‘অসুস্থ’, তার থেকেও বড় কথা তিনি কবে সুস্থ থাকেন? কারণ আবারও অসুস্থ ‘কালীঘাটের কাকু’। জেল হাসপাতালে ভর্তি নিয়োগ দুর্নীতিতে ধৃত অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ কর্মচারী সুজয়কৃষ্ণ ভদ্র। ফলে বুধবারও তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারল না সিবিআই। যা নিয়ে ক্ষুব্ধ তদন্তকারী সংস্থা।
‘ভয়েস স্যাম্পল’ নেওয়ার দিনেই বারবার আদালতে হাজিরা এড়ান সুজয়কৃষ্ণ ভদ্র। এই বিষয়ে এবার ক্ষুব্ধ সিবিআই। আদালতে তদন্তকারীদের জোর সওয়াল, তদন্ত বাধাপ্রাপ্ত হচ্ছে। তাঁদের দাবি, ‘কাকুর’ ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করা হোক। প্রয়োজনে সুজয়কে জেল থেকে আদালতে নিয়ে আসার জন্য সিবিআই অফিসারকে অনুমতি দেওয়া হোক।
বুধবার পঞ্চম বারের জন্য ‘কালীঘাটের কাকুর’ কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার কথা ছিল সিবিআইয়ের। আজ সশরীরে কাকুকে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু পঞ্চমবারও ‘ভয়েস স্যাম্পেল’ সংগ্রহে ব্যর্থ হলেন তদন্তকারীরা। এদিনও আদালতে গরহাজির রইলেন সুজয়। রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন জেল থেকে জানানো হল, তিনি অসুস্থ। আদালতে আসার মতো অবস্থায় নেই। জেল থেকে পাঠানো হয়েছে কাকুর মেডিক্যাল রিপোর্ট। বলা হয়েছে, ভাইরাল ফিভার হয়েছে ‘কালীঘাটের কাকু’। সঙ্গে রয়েছে সর্দিকাশি।


More Stories
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা
আরজি কর কান্ডে নতুন করে CBI তদন্তের আর্জি শুনবে হাইকোর্ট, নির্দেশ শীর্ষ আদালতের
তদন্তকারী অফিসারদের বিরুদ্ধেই এবার তদন্ত চাইছেন অভয়ার মা-বাবা!তদন্তকারী অফিসারদের বিরুদ্ধেই এবার তদন্ত চাইছেন অভয়ার মা-বাবা!