Home » দিল্লি ভোটের দিনই মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান প্রধানমন্ত্রীর

দিল্লি ভোটের দিনই মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান প্রধানমন্ত্রীর

দিল্লি ভোটের দিনই মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান প্রধানমন্ত্রীর

সময় কলকাতা ডেস্ক:- আজ দিল্লিতে চলছে বিধানসভা নির্বাচন। আর এই দিনেই মহাকুম্ভে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সারলেন তিনি। প্রধানমন্ত্রীর পরনে ছিল গাঢ় গেরুয়া জ্যাকেট এবং কালো ট্র্যাকপ্যান্ট। রুদ্রাক্ষের মালাও ছিল তাঁর হাতে। কুম্ভস্নানের আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে নৌকাবিহারও করলেন প্রধানমন্ত্রী।

বিরোধীদের দাবি, দিল্লিতে ভোটের দিনে কুম্ভে যাওয়ার নেপথ্যে রাজনীতি রয়েছে। হিন্দুত্বের বার্তা দিয়ে ভোটারদের মনকে প্রভাবিত করার চেষ্টার করতেই ভোটের দিনে কুম্ভস্নানে গিয়েছেন মোদী। কুম্ভস্নানের আগে দিল্লির ভোটারদের উদ্দেশে বার্তাও দিয়েছেন তিনি। এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘গণতন্ত্রের এই উৎসবে উৎসাহ নিয়ে অংশগ্রহণ করুন এবং নিজেদের ভোট দিন।’’

আগেই কুম্ভে পুণ্যস্নান সেরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দু’দিন পরেই মহাকুম্ভে পদপিষ্টে অন্তত ৩০ জনের মৃত্যুর ঘটনা ঘটে। সেই ঘটনার পরেই মহাকুম্ভের ব্যবস্থাপনায় যোগী প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ‌উঠতে শুরু করে। অভিযোগ ওঠে, উত্তরপ্রদেশ সরকার মৃতের সংখ্যা লুকোচ্ছে। তা নিয়ে গত সোমবার সংসদে বাজেট অধিবেশনে সরবও হন বিরোধীরা। সেই আবহেও মোদীর মহাকুম্ভ-সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

About Post Author