Home » ফের রাজনৈতিক ধাক্কা খেলেন মমতা, প্রার্থী পদ প্রত্যাহার করলেন মমতার নন্দীগ্রামের প্রার্থী সঞ্চিতা প্রধান দে 

ফের রাজনৈতিক ধাক্কা খেলেন মমতা, প্রার্থী পদ প্রত্যাহার করলেন মমতার নন্দীগ্রামের প্রার্থী সঞ্চিতা প্রধান দে 

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক : ফের রাজনৈতিক ধাক্কা খেলেন মমতা, প্রার্থী পদ প্রত্যাহার করলেন মমতার নন্দীগ্রামের প্রার্থী সঞ্চিতা প্রধান দে।

দীর্ঘ প্রতীক-যুদ্ধে আপাতত ইতি। ভোটের আগেই অতীত হয়েছে ‘তৃণমূল’। নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মমতা নাম ঘোষণা করেছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত সঞ্চিতা প্রধান দে-এর। এই নিয়ে প্রথম থেকেই বিতর্ক তৈরি হয় রাজনৈতিক মহলে। আর এবার সেই প্রার্থী নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন বিশ্বকর্মা পূজার দিন।

এদিন সকালেই সঞ্চিতা প্রধান দে পৌঁছে গিয়েছিলেন ময়দানে পি ডব্লিউ ডির তাঁবুতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে। বৈঠক শেষে সেখান থেকে বেরিয়েই তিনি নিজের মনোনয়নপত্র প্রত্যাহারের কথা ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হল শুক্রবার।

রাজ্যে আগামী ৬ই অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা হয়েছে। উপনির্বাচনের আগে মমতার কাছে সব থেকে বড় ধাক্কা ছিল তার নিজের তৈরি দল এবং দলের প্রতীক হাতছাড়া হওয়া। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, মমতা পন্থী তৃণমূল কংগ্রেস এবং ঋতব্রত পন্থী তৃণমূল কংগ্রেস কেউই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নাম এবং প্রতীক চিহ্ন ব্যবহার করতে পারবে না উপনির্বাচনে। ১৮ই সেপ্টেম্বর জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে উভয়পক্ষ দলেরৎদুটি ভিন্ন নাম এবং ভিন্ন প্রতীক চিহ্ন পেয়েছে উপনির্বাচনে অংশগ্রহণের জন্য। সেক্ষেত্রে মমতা পন্থী তৃণমূল কংগ্রেসের নাম ঠিক হয়েছে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ এবং প্রতীক ‘ফুটবল প্লেয়ার’। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পেলেন ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস’। তাঁর দলের প্রার্থীরা ‘খাম’ প্রতীকে লড়বেন।।

About Post Author