Home » মোদি-ট্রাম্প সাক্ষাৎ হলে কি কি বিষয়ে আলোচনা হতে পারে?

মোদি-ট্রাম্প সাক্ষাৎ হলে কি কি বিষয়ে আলোচনা হতে পারে?

মোদি-ট্রাম্প সাক্ষাৎ হলে কি কি বিষয়ে আলোচনা হতে পারে?

সময় কলকাতা,নিজস্ব প্রতিনিধি: শেষ পর্যন্ত সব ঠিকঠাক থাকলে আগামী ১২ এবং ১৩ই ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে থাকছেন ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখনই মোদির সঙ্গে সাক্ষাৎ হবে নতুন করে ক্ষমতায় ফেরত আসা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। বাণিজ্য এবং অভিবাসনের প্রশ্নে ট্রাম্প এবং মোদির এই সাক্ষাৎকার খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইতিমধ্যেই ট্রাম্প নিজে হুমকি দিয়েছেন ভারতবর্ষ থেকে সে দেশের রপ্তানি করা অন্য সামগ্রির উপর চড়াহারে শুল্ক বসানো হবে। তার ওপর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বেআইনিভাবে বসবাসকারী ভারতীয়দের প্রশ্নটি। ইতিমধ্যেই বেআইনি অনুপ্রবেশকারীদের মার্কিন যুক্তরাষ্ট্র ভারতবর্ষে ফেরত পাঠাতে শুরু করেছে। রাজনৈতিক ও কূটনৈতিক মহলের অনুমান এই সমস্ত বিষয়ই মোদী এবং ট্রাম্পের মধ্যে আলোচনায় উঠে আসবে।

তাছাড়া ইন্দোপ্যাসিফিক অঞ্চলের ভূরাজনৈতিক অবস্থা দুই শীর্ষ রাষ্ট্র প্রধানের মধ্যে অনেকটা জায়গা জুড়ে থাকবে বলে মনে করা হচ্ছে। ভারতবর্ষ সম্প্রতি পরমানবিক বিদ্যুতের ওপর নতুন করে জোর দিয়েছে। এই বিষয়টিও দুই রাষ্ট্র প্রধানের মধ্যে আলোচনায় থাকবে বলে সূত্রের খবর। তাছাড়া বাইডেনের আমলে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে সমস্ত চুক্তি হয়েছিল সেগুলোর ভবিষ্যৎ নিয়েও মোদী ও ট্রাম্পের মধ্যে আলোচনা হতে চলেছে।ভারত নাকি মার্কিন পণ্যের ওপর ধার্য অতিরিক্ত শুল্ক কমাতে পারে। সরকারি আমলাদের উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। গত সপ্তাহ থেকেই এই নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলেও দাবি করা হয়েছে রিপোর্টে। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধ এড়াতে এই পদক্ষেপ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক তিন সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেন, ইলেকট্রনিক, সার্জিক্যাল ও চিকিৎসা সরঞ্জাম এবং কিছু রাসায়নিকের মতো অন্তত এক ডজন খাতে শুল্ক ছাড়ের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

About Post Author