সময় কলকাতা ডেস্ক:- কলকাতার রাস্তায় শনিবার দেখা গেল রাজ্যের দুই মন্ত্রীকে। নিজের পুরসভা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার স্ক্রুটিনি করলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তারই পাশাপাশি দেখা গেল বিধাননগর বিধানসভা এলাকায় সুজিত বসু বাড়ি বাড়ি ভোটার তালিকা নিয়ে গিয়ে স্ক্রুটিনি চালালেন। শনিবার ১১৬ নম্বর বিধাননগর বিধানসভার অন্তর্গত বিধাননগর পুরনিগমের অন্তর্গত ১৪টি ওয়ার্ডের কংগ্রেসের পুরপ্রতিনিধি এবং দক্ষিণ দমদম পুরসভার ১০টি ওয়ার্ডের পুর প্রতিনিধি ও কর্মীদের নিয়ে এই কর্মিসভা চলে। সভায় উপস্থিত ছিলেন বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি মেয়র অনিতা মণ্ডল।
শুক্রবারই উত্তর ২৪ পরগনা জেলায় বৈঠক করে ঘাসফুল শিবির। বারাসাত সাংগঠনিক জেলা নিয়েই মিটিং হয়। জানা গিয়েছে, বৈঠকে ঠিক হয়েছে দলীয় এজেন্টরা শহরাঞ্চলে মানুষের বাড়ি বাড়ি যাবেন। পঞ্চায়েত এলাকার ক্ষেত্রে পঞ্চায়েত সদস্যরা যাবেন মানুষের বাড়িতে। ঠিকানা, এপিক কার্ড ধরে ডেটাবেস তৈরি করা হবে। তারপরে BDO কে জমা দেওয়া হবে দলের তরফে। শুক্রবারের বৈঠকে জ্যোতিপ্রিয় মল্লিক, কাকলি ঘোষ দস্তিদার, রথীন ঘোষ, তাপস চ্যাটার্জি-সহ, ব্লক ও টাউন সভাপতিরাও ছিলেন। সাত দিন অন্তর অন্তর রিপোর্ট নেবেন বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি কাকলি ঘোষ দস্তিদার। ভুয়ো ভো়টার ধরতে তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে শাসকদল। তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন দলনেত্রী। সেখানেই রিপোর্ট করতে হবে।


More Stories
প্রয়াত রাজনীতিবিদ অসিত মজুমদার : তাঁর রাজনৈতিক জীবনের দু-চার কথা
কুণাল-কল্যাণ :কলকাতায় চ্যাংদোলা, দিল্লিতে সাসপেন্ড
পুলিশের জালে স্বপন সাহা, মালবাজারে দোলাচল