Home » নারদায় ঘুষ খাওয়ার ছবিও এবার তুলে ধরব,  পারলে মানহানির অভিযোগ করুক: কাকলিকে চ্যালেঞ্জ কুণালের

নারদায় ঘুষ খাওয়ার ছবিও এবার তুলে ধরব,  পারলে মানহানির অভিযোগ করুক: কাকলিকে চ্যালেঞ্জ কুণালের

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৭ সেপ্টেম্বর : নারদায় ঘুষ খাওয়ার ছবিও এবার তুলে ধরব,  পারলে মানহানির অভিযোগ করুক- বারাসাতে এসে কাকলি ঘোষ দস্তিদার কে খোলা চ্যালেঞ্জ  কুণাল ঘোষের।

বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার তাঁর বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের করেছিলেন বারাসাত থানায়। পুলিশ বুধবার রাতে তাকে জানিয়েছিল ৭ দিনের মধ্যে হাজিরা দিতে। ২৪ ঘন্টা যাওয়ার আগেই বেলেঘাটার বিধায়ক ও তৃণমূল নেতা কুণাল ঘোষ বারাসত থানায় হাজিরা দিলেন এবং পুলিশের যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে সদর্পে বেরিয়ে এলেন। অতঃপর সাংবাদিক সম্মেলন করে কুণাল ঘোষ জানালেন, পুলিশ তাকে সমাজ মাধ্যমে করা একটি পোস্ট দেখিয়ে বলেছে, অভিযোগকারী মনে করছে এতে তার সম্মানহানি হয়েছে। কুনাল ঘোষ সাংবাদিকদের জানান যে, তদন্তকারী বারাসাত থানার আধিকারিককে তিনি জানিয়েছেন উক্ত পোস্টে কারও নাম উল্লেখ করা হয়নি। কুনাল ঘোষের দাবি, এক ভিনগ্রহী প্রাণী এবং বরাহর মাঝামাঝি এক প্রাণীর ছবি পোস্ট করা হয়েছে । এখন অভিযোগকারীকেই প্রমাণ করতে হবে স্বয়ং অভিযোগকারী পোস্টে উল্লিখিত সেই আশ্চর্য প্রাণী। কুনাল ঘোষ এ দিন আরো বলেন, বিজেপির বি টিমের তরফে তাকে হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে। এনসিপিআই সাংসদের পুত্রর অভিযোগক্রমে শুভেন্দু অধিকারীর পুলিশ তাকে এমন অভিযোগে তলব করেছে যে অভিযোগ ভিত্তিহীন। কুনাল ঘোষ আরো অভিযোগ করে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, তিনি সংসদ কাকলি ঘোষ দস্তিদারের নারদায় ঘুষ নেওয়ার ছবি আবার সামনে তুলে ধরবেন এবং হাসপাতালে বকলমে তৃণমূলের হয়ে  সুবিধাভোগীদের কীর্তি তুলে ধরবেন। কুনাল ঘোষের চ্যালেঞ্জ, পারলে আবার মানহানির মামলা করুক। পাশাপাশি কুনাল ঘোষ বারাসাতে এদিন আবার ঋতব্রত কেও চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। আসন্ন উপনির্বাচনের আগে কালীঘাট পন্থী তৃণমূলের নেতা কুনাল ঘোষ জানিয়েছেন তাঁরা সিম্বল কে পাবে তা নিয়ে ভাবিত নন। কুনাল ঘোষের মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় যেদিকে জনতা ও যাবে সেদিকে।।

About Post Author