Home » ২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্ত তাহাউর রানা,আমেরিকায় আশ্রয়ের আর্জি খারিজ,নয়া আবেদন ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী

২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্ত তাহাউর রানা,আমেরিকায় আশ্রয়ের আর্জি খারিজ,নয়া আবেদন ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী

সময় কলকাতা ডেস্ক:- আমেরিকায় আশ্রয়ের আর্জি খারিজ। ২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্তর ভারতে না ফেরার আবেদন খারিজ হল। তবে হাল ছাড়েননি তাহাউর রানা। আর্জি খারিজ হয়ে যাওয়ার পরে তিনি ফের নতুন করে আবেদন করেছেন। তাঁর আগের জরুরি আবেদন মার্কিন সুপ্রিম কোর্টে খারিজ হলেও, এবার তিনি মার্কিন প্রধান বিচারপতি জন রবার্টসের কাছে আলাদা করে, নতুন এই আবেদন জানিয়েছেন।ভারতে ফেরত গেলেই প্রবল অত্যাচারের শিকার হতে হবে! এই নিয়েই আবেদন জানিয়ে মার্কিন সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন ২৬/১১ মুম্বই হামলায় মূলচক্রী তাহাউর রানা। আদালতে তিনি দাবি করেছিলেন যে, পাকিস্তানি মুসলিম হওয়ায় ভারতে পাঠানো হলে তাঁকে নির্যাতনের শিকার হতে হবে। কিন্তু তাহাউরের আর্জি খারিজ করে দিয়েছে মার্কিন আদালত। অর্থাৎ আমেরিকায় আর আশ্রয় মিলবে না কুখ্যাত জঙ্গির। তবে হাল ছাড়েননি তাহাউর রানা। আর্জি খারিজ হয়ে যাওয়ার পরে তিনি ফের নতুন করে আবেদন করেছেন। তাঁর আগের জরুরি আবেদন মার্কিন সুপ্রিম কোর্টে খারিজ হলেও, এবার তিনি মার্কিন প্রধান বিচারপতি জন রবার্টসের কাছে আলাদা করে, নতুন এই আবেদন জানিয়েছেন।

তাহাউরের আর্জি খারিজ

ইতিমধ্যেই প্রত্যর্পণ প্রক্রিয়া চলছে দুই দেশের মধ্যে। পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক তাহাউর রানা মার্কিন সুপ্রিম কোর্টে প্রত্যর্পণ স্থগিতের জরুরি আবেদন দাখিল করেছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন, তাঁর প্রত্যর্পণের অর্থ হল আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নির্যাতন-বিরোধী কনভেনশন লঙ্ঘন করা। কারণ ভারতে তাকে নির্যাতনের মুখোমুখি হতে হতে পারে। এছাড়া, তিনি তাঁর শারীরিক অসুস্থতার বিষয়টিও উল্লেখ করেন। তাঁর আইনজীবীরা আদালতে জানান, তিনি একাধিক হার্ট অ্যাটাক, পার্কিনসনস ডিজিজ, ক্যানসারের আশঙ্কা, স্টেজ ৩ ক্রনিক কিডনি ডিজিজ, অ্যাজমা এবং কোভিডে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে ভারতীয় জেলে বন্দি হওয়া তার জন্য ‘প্রকৃত অর্থে মৃত্যুদণ্ড’ হবে বলে তিনি দাবি করেন। তবে মার্কিন সুপ্রিম কোর্ট রানার এই আবেদন গ্রহণ করেনি এবং ভারতীয় প্রত্যর্পণের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

রানা পাল্টা যুক্তি দিয়েছিলেন, যদি এই প্রত্যর্পণ স্থগিত করা না হয়, তাহলে মার্কিন আদালতের এক্তিয়ার থাকবে না এবং তিনি শিগগিরই মারা যাবেন। গতমাসে আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন তিনি। দ্বিপাক্ষিক বৈঠকের পরে ট্রাম্প ঘোষণা করেছিলেন, আমেরিকা ২০০৮ সালের মুম্বই হামলার অন্যতম চক্রীকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের ভয়ঙ্করতম মানুষগুলোর মধ্যে অন্যতম ওই ব্যক্তি ভারতের বিচারব্যবস্থার সম্মুখীন হবে।

প্রত্যর্পণের প্রক্রিয়া

প্রত্যর্পণ প্রক্রিয়ার মধ্যেই মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রানা। তার আইনজীবীর দাবি, ভারত সরকার স্বৈরাচারী। তাই ‘পাকিস্তানি মুসলিম’ রানার বিচারপ্রক্রিয়ার নিরপেক্ষতা বজায় থাকবে না। তবে মার্কিন সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গিয়েছে রানার আবেদন। মার্কিন সুপ্রিম কোর্ট ছিল রানার কাছে শেষ আশা। মার্কিন আদালতের এই নির্দেশের পর ভারতে প্রত্যর্পণ ছাড়া আর কোনও পথ নেই মুম্বই হামলার মূলচক্রীর সামনে। তবে ফের প্রত্যপ্রণ রোখার চেষ্টা করেছেন তাহাউর রানা। আর্জি খারিজ হয়ে যাওয়ার পরে তিনি ফের নতুন করে আবেদন করেছেন। তাঁর আগের জরুরি আবেদন মার্কিন সুপ্রিম কোর্টে খারিজ হলেও, এবার তিনি মার্কিন প্রধান বিচারপতি জন রবার্টসের কাছে আলাদা করে, নতুন এই আবেদন জানিয়েছেন।

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ের আটটি গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালায় পাকিস্তানের লস্কর-ই-তৈবা জঙ্গিরা। এই হামলায় ১৬৬ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। রানার বিরুদ্ধে অভিযোগ, তিনি এই হামলার অন্যতম মূল পরিকল্পনাকারী ডেভিড কোলম্যান হেডলির সহযোগী ছিলেন। এবার মার্কিন সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পরে তাহাউর রানার ভারতে প্রত্যর্পণ কার্যত নিশ্চিত হয়ে গেল। সূত্রের খবর, ভারত এবং আমেরিকা দুই দেশের মধ্যে প্রত্যর্পণ সংক্রান্ত প্রক্রিয়া চলছে। তবে সেই প্রত্যর্পণ রোখার চেষ্টায় মরিয়া তাহাউর।

About Post Author