সময় কলকাতা ডেস্ক:- বিজয়গড়ে একদল যুবকের বেধড়ক মারে হাসপাতালে মৃত্যু হল এক অ্যাপ ক্যাব চালককের। ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার। ওই ক্যাব চালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হলে শুক্রবার সেখানে মৃত্যু হয় তাঁর। মৃতের নাম জয়ন্ত সেন (৩৮)। অভিযোগ, এক স্কুটার চালকের সঙ্গে জয়ন্ত সেনের গাড়ি পার্কিং নিয়ে বচসার হয় মঙ্গলবার রাতে। এর পরই একদল যুবক জয়ন্তর বাড়িতে চড়াও হয়ে তাঁকে বেধড়ক এলোপাথাড়ি মারতে থাকে। স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম অবস্থায় প্রথমে বিজয়গড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় যাদবপুরে কেপিসি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় জয়ন্তের ভাই প্রশান্ত সেন যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে ওই যুবকেরা স্থানীয় শাসক দল ঘনিষ্ঠ। ঘটনার তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ।
জয়ন্তের বাবা, মা, স্ত্রী, এলাকার লোকজন বাঁধা দিলে তাঁদের কেউ হুমকি দেয় ওই যুবকরা। এরপর তড়িঘড়ি জয়ন্তকে উদ্ধার করে প্রথমে বিজয়গর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় জয়ন্ত কে। পরে অবস্থার অবনতি হলে তাকে কেপিসি হসপিটালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার সেখানেই মৃত্যু হয় তাঁর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৪ তারিখ রাত সাড়ে ১০টা নাগাদ গাড়ি নিয়ে জয়ন্ত তাঁর বিজয়গড়ের বাড়িতে ফেরেন। তিনি একটি ফ্ল্যাটের এক তলায় থাকতেন। বাড়ির সামনে গাড়ি রাখার সময় সেখানে রাখা একটি স্কুটিতে ধাক্কা লাগে এবং স্কুটিটি পড়ে যায়। এর কিছু সময় পরে শাসক দল ঘনিষ্ঠ কয়েকজন যুবক জয়ন্তের বাড়িতে চড়াও হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়ন্ত স্কুটির ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতেও রাজি হয়েছিলেন। কিন্তু তার পরও ওই যুবকরা জয়ন্তকে মাটিতে ফেলে বেধড়ক কিল ঘুসি লাথি মারতে থাকে। জয়ন্তর স্ত্রী ভাই বাবা বাধা দিতে গেলে তাদের কেউ ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয়। পরিবারের চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে সেই সময় হুমকি দিতে দিতে এলাকা ছাড়ে ওই যুবকেরা।


More Stories
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
কলকাতার বুকে গ*ণধ*র্ষণ
পুলিশের জালে পলাতক ও অপসারিত বিডিও প্রশান্ত বর্মন