সময় কলকাতা ডেস্ক:- বৃহস্পতিবার ভূতুড়ে ভোটার ধরতে জেলায় জেলায় কোর কমিটি গঠন হয়েছিল। তার কয়েকঘণ্টার মধ্যেই তৃণমূলের সেই কোর কমিটিতে স্থগিতাদেশ দেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠেছিল, জেলায় জেলায় কোর কমিটি গঠন করেও কেন স্থগিতাদেশ জারি করা হল? তবে কি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুতর আপত্তিতেই কি জেলা জেলায় কোর কমিটিতে স্থগিতাদেশ জারি করা হল? এবার শোনা গেল, অভিষেকের ডাকা সেই বৈঠকও একদিন পিছিয়ে গেল। আগামী ১৫ মার্চ ভূতুড়ে ভোটার কার্ড নিয়ে আলাদা বৈঠক ডেকেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তবে সূত্রের খবর
শনিবারের বদলে ১৬ মার্চ অর্থাৎ রবিবার জেলা আর চেয়ারম্যানদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করবেন অভিষেক। ভুয়ো ভোটার ইস্যুতে গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সভা থেকে এ ব্যাপারে সুব্রত বক্সিকে কমিটির মাথায় রেখে ৩৬ জনের কমিটি গড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভূত ধরার কাজ কতদূর এগোল তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার তৃণমূল ভবনে কোর কমিটির বৈঠক হয়। তাৎপর্যপূর্ণভাবে, ওই বৈঠকে উপস্থিত ছিলেন না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ঠিক হয় ১৫ মার্চ ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে এসবের মাঝেও তাত্পর্যপূর্ণ বিষয় হল, গত বৃহস্পতিবারের কোর কমিটির বৈঠকে তৈরি করা জেলাভিত্তিক কোরকমিটিতেও কয়েকঘন্টার ব্যবধানে স্থগিতাদেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন উঠছে
জেলায় জেলায় কোর কমিটি গঠন করেও কেন স্থগিতাদেশ জারি করা হল? তবে কি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুতর আপত্তিতেই কি জেলা জেলায় কোর কমিটিতে স্থগিতাদেশ জারি করা হল? প্রশ্ন উঠেছে, অভিষেকের হাতেই কি ফিরছে দলের সংগঠনের রাশ? তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের পর এই আলোচনাই জোরদার হচ্ছে তৃণমূলের অন্দরে। তবে এসব চর্চার মাঝেই ঘটনা হল, ভোটার তালিকা খতিয়ে দেখার জন্য জেলায় জেলায় তৈরি কোর কমিটি স্থগিত হয়ে যাওয়ার পর এবার অভিষেকের বৈঠকের দিনও পিছিয়ে গেল। এর নেপথ্যে ঠিক কী কারণ তা স্পষ্ট করে দলের তরফে জানানো হয়নি ঠিকই, কিন্তু দলের অন্দরের কেউ কেউ বলছেন, যেহেতু ১৫ তারিখ দোল রয়েছে, তাই ওই দিনের পরিবর্তে রোববার বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, ওই বৈঠক থেকেই কি জেলায় জেলায় নতুন কোর কমিটি তৈরি হবে? সেইজন্যই কি কয়েকঘণ্টার ব্যবধানে স্থগিত করে দেওয়া হল কোর কমিটি?
অনেকে প্রশ্ন তুলছেন, শাসকদলের সুপ্রিমোর এই নজিরবিহীন সিদ্ধান্তে কি মুখ পুড়ল না দলের ওল্ড ব্রিগেডের? তবে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমো। তাঁর স্থগিতাদেশের অর্থ হল, এখনই কোনও কমিটি গঠন হচ্ছে না জেলা স্তরে। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে জেলায় জেলায় কোর কমিটি গঠন করেও কেন স্থগিতাদেশ জারি করা হল? তবে কি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুতর আপত্তিতেই কি জেলা জেলায় কোর কমিটিতে স্থগিতাদেশ জারি করা হল? প্রশ্ন উঠছে, অভিষেকের হাতেই কি ফিরছে দলের সংগঠনের রাশ?


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?