Home » সোম থেকে বৃহস্পতি, পরপর চারদিন! বিধানসভা ওয়াকআউট করল বিজেপি!

সোম থেকে বৃহস্পতি, পরপর চারদিন! বিধানসভা ওয়াকআউট করল বিজেপি!

সময় কলকাতা ডেস্ক:- বিধানসভা অধিবেশনের দ্বিতীয় পর্বে তর্জা অব্যাহত। সোম থেকে বৃহস্পতি, পরপর চারদিন বিধানসভা ওয়াকআউট করল বিজেপি! পদ্ম শিবিরের বক্তব্য, শুভেন্দু অধিকারীকে হুমকি দিয়েছেন শাসকদলের বিধায়করা। প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী এবং অধ্যক্ষের ভূমিকা নিয়েও। সোমবার থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। শুরুর দিন থেকেই বিধানসভায় ওয়াকআউট করছে বিরোধীরা। সোম, মঙ্গল, বুধের পর বৃহস্পতিবারও বজায় থাকল সেই ওয়াক আউটের ধারা। পদ্ম শিবিরের বক্তব্য, শুভেন্দু অধিকারীকে হুমকি দিয়েছেন শাসকদলের বিধায়ক হুমায়ূন কবীর ও সিদ্দিকুল্লা চৌধুরী।

ঠিক কী হয়েছিল ? ক্ষমতায় আসলে তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। গত মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়েই এই মন্তব্য করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তারই পাল্টা হিসেবে শুভেন্দুকে হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন ও সিদ্দিকুল্লা।
এরপরই নিরাপত্তাহীনতার কথা জানিয়ে বিধানসভার সচিবকে চিঠি লিখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এই ইস্যুতে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছে। এবার শাসক শিবিরের ওপর পাল্টা চাপ তৈরি করতে হুমকির প্রসঙ্গটি বিধানসভায় টেনে আনে বিরোধীরা। বৃহস্পতিবার অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপির বিধায়করা। অভিযোগ, অধ্যক্ষ এ বিষয়ে কোনও আলোচনা করতে দেননি। এরই প্রতিবাদে বিধানসভা শুরুর কিছু পরেই ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। যদিও, প্রতিদিন এভাবে বিজেপির ওয়াকআউট এবং বিক্ষোভের তীব্র নিন্দা জানিয়েছেন। এই নিয়ে পরপর চারদিন ওয়াকআউটের সাক্ষী থাকল বিধানসভা। রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের প্রথম পর্বেই একের পর এক বেনজির ঘটনার সাক্ষী থেকেছিল বাংলা। অধিবেশনের দ্বিতীয় পর্বের শুরুতেই সেই সংঘাতের পরিস্থিতি অব্যাহত রয়েছে। দফায় দফায় উত্তাল বিধানসভা চত্বর।

About Post Author