সময় কলকাতা ডেস্ক:- ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক, ময়দানে তিন প্রধানের প্রাক্তন কোচ পিকে ব্যানার্জির বাড়িতে খুনের অভিযোগ। বাড়ি থেকে পরিচারকের দেহ উদ্ধার হয়েছে। পরিচারক ও গাড়ি চালকের মধ্যে বচসার জেরেই এই খুনের ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, প্রাক্তন ফুটবলার পিকে ব্যানার্জির বাড়ির রান্নাঘর থেকে দেহটি উদ্ধার হয়েছে। ওই ব্যক্তির গায়ে এলোপাথাড়ি ছুরির কোপ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্ত গাড়ির চালককে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। প্রাক্তন ফুটবলারের বাড়ি থেকে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
পি কে বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রীর অবর্তমানে ওই বাড়িতে থাকতেন তাঁর মেয়েরা। পুলিশ সূত্রে খবর, দোলের দিন পরিচারক ও ড্রাইভার মিলে মদের আসর বসিয়েছিল বাড়িতে। কোন কারনে দুজনের মধ্যে বছর হয় তারপরেই ধারালো অস্ত্র দিয়ে ওই ড্রাইভার খুন করে পরিচারককে। তবে কি নিয়ে দুজনের মধ্যে বচসা বেঁধেছে, তা নিয়ে ধন্ধে রয়েছে পুলিশ।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
বিজেপি নেত্রীকে পদাঘাত বা সাংবাদিককে জেলে পাঠানো আরশাদ উজ জামানকে তোলা হল আদালতে, কে এই আরশাদ?