Home » আর্থিক তছরুপের অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে পোস্টার বিজেপির , পোস্টারের সত্যতা নিয়ে শুরু রাজনৈতিক তরজা

আর্থিক তছরুপের অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে পোস্টার বিজেপির , পোস্টারের সত্যতা নিয়ে শুরু রাজনৈতিক তরজা

সময় কলকাতা, সানি রায়, উত্তরবঙ্গ:- হোলির দিনে কাদা ছোঁড়াছুঁড়ি। আর্থিক তছরুপের অভিযোগ তুলে পোস্টার মারা হল বিজেপি পার্টি অফিসের কাছেই। জলপাইগুড়ির বিজেপি সাংসদ, ও বিজেপির জেলা সভাপতি বিরুদ্ধে এই পোস্টার। আর পোস্টার মেরেছে জলপাইগুড়ি জেলার বিজেপির সকল সদস্য সদস্যরা। অর্থাৎ বিজেপির বিরুদ্ধে বিজেপির পোস্টার। যদিও এই পোস্টার কারা মেরেছে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

২০২৬ এর বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই শুরু হচ্ছে রাজনৈতিক তরজা। রাজ্য বিজেপির অন্দরে দীর্ঘদিন ধরেই চলছে গোষ্ঠীদ্বন্দ্ব। গোষ্ঠীদ্বন্দ্ব শুধুমাত্র বিজেপিতে নয়, গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই চলছে তৃণমূলের অন্দরেও। দোলের দিন গেরুয়া রঙে লাগল দুর্নীতির রং। দোলের দিন জলপাইগুড়ি শহরের বিজেপি পার্টি অফিসের কাছেই লাগানো এক পোস্টার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা। পোস্টারে লেখা রয়েছে লোকসভা ভোটের চুরি টাকা কোথায় গেল মাননীয় সাংসদ লোকসভা ভোটের কনভেনার ও জেলা সভাপতি জবাব দাও। নিচে লেখা জেলা বিজেপির সকল সদস্য বৃন্দ। অর্থাৎ বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে পোস্টার ফেলেছে বিজেপির সদস্যরা। সকালের দিকেই এই পোস্টার দেখছে পথ চলতি মানুষ। পোস্টার দেখামাত্র তারাও হতবাক।

স্থানীয় মানুষদের বক্তব্য এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। জলপাইগুড়ি সাংসদ ও বিজেপি নেতা ডঃ জয়ন্ত কুমার রায় অবশ্য বিষয়টাকে উড়িয়ে দিলেন। তার বক্তব্য সবাই জানে কি তছরুপ হয়েছে? যারা এটা করেছে তাদের সৎ সাহস থাকলে সামনে এসে বলুক। পাশাপাশি তিনি আরো জানালেন সামনে নির্বাচন আসছেন অন্য দলও এটা করতে পারে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিলেন তৃণমূল নেতা নিতাই কর, তার মতে নির্বাচনের আগে যে টাকা আসছে সেই টাকা কোথা থেকে আসছে আর সেই সব টাকা নিশ্চয়ই তছরুপ হয়েছে, আর তৃণমূল কখনো বিজেপির পিছনে লাগে না।

তবে জলপাইগুড়ির তৃণমূল জেলা সম্পাদক বিকাশ মালাকার সরাসরি অভিযোগ করলেন যে বিপুল পরিমাণ টাকা লোকসভা নির্বাচনের আগে এসেছিল। তার ভাগ বাটোয়ারা নিয়েই এই দ্বন্দ্ব। কারণ সিপিএম এবং তৃণমূলের উচ্ছিষ্টদের নিয়েই নাকি বিজেপি তৈরি হয়েছে। জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় পড়েছে এই পোস্টটা ,আর দোলের দিনে লাগানো এই পোস্টারে ইতিমধ্যেই লেগেছে রাজনীতির রং। আর এই রং নিয়ে চলছে এখন শাসক-বিরোধীর রঙ ছোঁড়াছুঁড়ি খেলা।

About Post Author