সময় কলকাতা ডেস্ক:- ৮ সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করল বিজেপি। আলিপুরদুয়ার, বহরমপুর, ডায়মন্ড হারবার, হাওড়া গ্রামীণ, মেদিনীপুর, বিষ্ণুপুর, বোলপুর ও বীরভূম সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়েছে বুধবার। বীরভূম বাদে সব জেলাতেই সভাপতি পদে নতুন মুখ।
তবে সব থেকে তাৎপর্যপূর্ণ বোধহয় আলিপুরদুয়ারের বদল। কারণ, এই সাংগঠনিক জেলার দায়িত্বে ছিলেন বিধায়ক মনোজ টিজ্ঞা। একজন বিধায়ক, তার পরও কেন তাঁকে জেলার দায়িত্বও দেওয়া হয়েছে, তা নিয়ে বিভিন্ন সময়ে ক্ষোভ দেখা গিয়েছে জেলার নেতাদের অন্দরে। প্রাক্তন সাংসদ জন বার্লা বার বার অভিযোগ তুলেছিলেন, কেন একজনই একাধিক পদ আঁকড়ে বসে থাকছেন।
একমাত্র বীরভূমে পুরোনো মুখে আস্থা রেখেছে বিজেপি। ধ্রুব সাহা জেলার পরিচিত মুখ তো বটেই, ময়দানে পড়ে থেকে সংগঠন করা নেতা। তবে বাকি সাত জেলার ক্ষেত্রে সাংগঠনিক জেলা সভাপতি বদল করা হলেও, সংগঠনে তাঁরা পরিচিত মুখ। যেমন বোলপুরের সভাপতি যাঁকে করা হয়েছে, সেই শ্যামাপদ মণ্ডল জেলায় চেনা মুখ। নানা বক্তব্যের মাধ্যমে বিভিন্ন সময় উঠে এসেছেন শিরোনামে।
৮ সাংগঠনিক জেলার সভাপতিরা হলেন-
বীরভূমে ধ্রুব সাহা
আলিপুরদুয়ারে মিঠু দাস
বহরমপুরে মলয় মহাজন
ডায়মন্ড হারবারে সোমা ঘোষ
হাওড়া গ্রামীণে দেবাশিস সামন্ত
মেদিনীপুরে সমিতকুমার মণ্ডল
বিষ্ণুপুরে সুজিত অগস্তি
বোলপুরে শ্যামাপদ মণ্ডল


More Stories
হালিশহর যাওয়ার পথে আক্রান্ত মমতা, বিক্ষোভ প্রদর্শন, গাড়িতে কাদা ও ঢিল
অজ্ঞাতবাস থেকে গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে
ইসলামপুরে দুষ্কৃতীর গুলিতে নিহত প্রধান শিক্ষক