সময় কলকাতা ডেস্ক:- কুণাল কামরাকে তৃতীয়বারের জন্য সমন পাঠালো মুম্বাই পুলিশ।
প্রসঙ্গত, শিবসেনা গোষ্ঠীর চেয়ারপারসন তথা মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ সম্ভাজি শিন্ডের বিরুদ্ধে কমেডি গান গাওয়ার জন্য ফৌজদারি দণ্ডবিধিতে কুণাল কামরার বিরুদ্ধে কেস করেছে মুম্বাই পুলিশ।
একনাথ শিন্ডেকে গদ্দার হিসেবে চিহ্নিত করে কুনাল কামরা এই গান গেয়েছেন বলে অভিযোগ একনাথ সমর্থকদের।
যদিও কুনাল কামরা, তার প্যারোডি গানে বিশেষভাবে কারও নাম করেননি। তা সত্ত্বেও, কুনাল কামরার এই গান নিয়ে বিতর্ক শুরু হয়।
উল্লেখ্য, কুনাল কামরার খোঁজে গত ২৮ শে মার্চ মুম্বাই পুলিশ কুনাল কামরার বাড়িতে পর্যন্ত গিয়েছিল। যদিও মাদ্রাসা কোর্ট ইতিমধ্যেই কুনাল কামরার আগাম জামিন মঞ্জুর করেছে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?