Home » ওয়াকফ বিল নিয়ে উত্তাল হচ্ছে সংসদ

ওয়াকফ বিল নিয়ে উত্তাল হচ্ছে সংসদ

সময় কলকাতা ডেস্ক:- ওয়াকফ বিল নিয়ে আজ লোকসভার অধিবেশন উত্তাল হওয়ার সম্ভাবনা। এই বিল নিয়ে বিতর্কের জন্য সংসদে ৮ ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছে। ওয়াকফ বিল সংশোধনী আইন ২০২৪ কে নিয়েই মূল বিতর্ক হতে চলেছে।

ওয়াকফ সম্পত্তির সামগ্রিক ব্যবস্থাপনার উপরেই নতুন সংশোধনী বিলে সংস্থান থাকছে। এদিকে সরকারের, ওয়াকফ সম্পত্তির উপর নিয়ন্ত্রণ বাড়ানো নিয়েই মূলত আপত্তি ওয়াকফ বোর্ডের।

উল্লেখ্য, লোকসভা এবং রাজ্যসভা দুই জায়গাতেই এই নতুন সংশোধনী আইন পাস করাতে হবে সরকার-পক্ষকে। লোকসভা বা রাজ্যসভার কোনোটাতেই শাসক দল বিজেপির একার সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও জোট-শরিকদের উপর ভরসা করে এই বিল পাস করাতে হবে শাসক দলকে।

নতুন আইনের ব্যাপারে মোদির জোটের প্রধান দুই স্তম্ভ তেলেগুদেশম পার্টি এবং নীতীশ কুমারের জেডিইউ অবশ্য সাবধানে পা ফেলছে। কারণ দুই রাজ্যেই যথেষ্ট পরিমাণে মুসলমান ভোটার রয়েছে। যে কারণে চন্দ্রবাবু নাইডুর তেলগুদেশম পার্টি নতুন আইনের উপর একাধিক সংশোধনী প্রস্তাব এনেছে।

তবে, কংগ্রেস, ওয়াকফ বোর্ডের সংশোধনী আইনের বিরোধিতা করতে মরিয়া। কংগ্রেস দলনেতা রাহুল গান্ধী ওয়াকফ বোর্ড বিতর্ক শুরু হওয়ার আগে দলের সমস্ত সাংসদদের নিয়ে বৈঠক করেছেন। যা থেকে মনে হচ্ছে, রাহুল গান্ধীরা, ওয়াকফ বোর্ডের বিলের সর্বাত্মক বিরোধিতা করবেন।

অন্যদিকে, সংসদে বামপন্থীদের যে সাংসদরা রয়েছেন তারা সংখ্যায় কম হলেও সর্বাত্মক বিরোধীতার পথে যাবেন বলে মনে করছেন একাংশ।

About Post Author