সময় কলকাতা ডেস্ক- গরু বোঝাই ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান থানা এলাকার ১৬ নম্বর জাতীয় সড়কের উপর গোপালপুরে। মৃত যুবকের নাম সুকুমার বলে জানা গিয়েছে। বয়স আনুমানিক ৩৫।
জানা গিয়েছে, বুধবার দুপুর আড়াইটা নাগাদ বাগনান থানা এলাকার কাঁপালী পাড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের পাশের লিংক রোডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি জল বোঝাই গাড়ির উপর উঠে যায় ডানকুনিগামী ডাম্পারটি। ভিতরে থাকা চালক সুকুমার ছিটকে পড়ে এবং তার উপর দিয়ে ডাম্পারের চাকা চলে যায়। এলাকার লোকজন ছুটে এসে ডাম্পার আটক করে এবং ডাম্পারের চালককে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের সঙ্গে সাময়িক বচসাও হয় এলাকার লোকজনের। ঘাতক ডামপার হরিয়ানা থেকে ডানকুনি যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। গরু বোঝাই ডামপারর্টি আটক করেছে পুলিশ।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?