সময় কলকাতা ডেস্ক:- হাওড়ার অঙ্কুরহাটিতে দুর্ঘটনার কবলে নওশাদ সিদ্দিকী। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ কলকাতা থেকে আসা নওশাদ সিদ্দিকীর গাড়িটি ডোমজুরের দিকে যাচ্ছিল। অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে বাক নেবার সময় একটি লরির সাথে পাশাপাশি ধাক্কা লাগে। ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত হয় নওশাদ সিদ্দিকীর গাড়িটি। ঘটনার খবর পেয়ে আশেপাশের মানুষজন ছুটে আসেন।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে নিবরা ট্র্যাফিক গার্ডের কর্মরত অফিসারেরা এবং ডোমজুর থানার পুলিশ আধিকারিকরা আসেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঘাতক গাড়িটি এবং গাড়ির চালককে আটক করেছে পুলিশ। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। তবুও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


More Stories
নেতাজির অবমাননায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
কলকাতা-হাওড়া পুরনিগমের ওয়ার্ডভিত্তিক পুনর্বিন্যাসের সংশোধনী বিল পাস, কিছুতেই স্বস্তি মিলছে না প্রাক্তন মেয়রের