Home » প্রবল বৃষ্টির ফলে বোরো ধান চাষীদের মাথায় হাত, ব্যাংকের ঋণ কি ভাবে শোধ করবেন, দুশ্চিন্তায় চাষীরা

প্রবল বৃষ্টির ফলে বোরো ধান চাষীদের মাথায় হাত, ব্যাংকের ঋণ কি ভাবে শোধ করবেন, দুশ্চিন্তায় চাষীরা

সময় কলকাতা ডেস্ক:- চলতি সপ্তাহে পরপর ২ দিন প্রবল বৃষ্টিপাতের কারণে বোরো ধান চাষীদের মাথায় হাত। ব্যাংকের ঋণ পরিশোধ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষীরা। চলতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার প্রবল বৃষ্টিপাতের কারণে পূর্ব বর্ধমান জেলার মেমারি দু’নম্বর ব্লকে ও মন্তেশ্বর ব্লকে বিভিন্ন এলাকায় বোরো ধান চাষীরা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন।

বৃষ্টি আসার আগেই এই অসময়ের বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে মাঠে পেকে যাওয়া ধানের। আচমকা বৃষ্টিপাতের কারণে মাঠের ধান কাটার সুযোগ পাইনি চাষীরা। ধানের জমিতে জমে গিয়েছে জল। ফলে কিভাবে মাঠের থেকে ধান কেটে বাড়ি নিয়ে আসবেন, সেই চিন্তায় পড়েছেন ধান চাষীরা। ব্যাংকের থেকে ঋণ নিয়ে লাভের আশায় ধান চাষ করেছিলেন চাষিরা। এই ব্যাপক ক্ষতির ফলে কিভাবে ব্যাংকের ঋণ পরিশোধ করবেন, সেই দুশ্চিন্তায় রয়েছেন এই দুই ব্লকের ধান চাষীরা।

জানা গেছে, কিছু পরিমাণ ধান কেটে এনে রাস্তায় শুকানো হচ্ছে, আর অধিকাংশ ধান পড়ে রয়েছে মাঠে। কৃষক মোঃ আলির বক্তব্য “ব্যাংকের থেকে অনেক টাকা ঋণ নিয়ে কিছু লাভের আশায় এবার ধান চাষ করেছিলাম, কিন্তু এই অকাল বৃষ্টির কারণে অধিকাংশ ধান পড়ে রয়েছে মাঠে, হচ্ছে নষ্ট। কিভাবে ধান কেটে নিয়ে আসবো বুঝতে পারছি না”। প্রবল দুশ্চিন্তায় রয়েছেন আরেকজন কৃষক রঘুনাথ দাস, বৃষ্টির কারণে ধান নষ্ট হয়ে যাওয়ায় ব্যাংকের ঋণ মেটাতে পারবেন না বলেই আশঙ্কা করছেন রঘুনাথ। দুটি ব্লকের প্রায় ২৯ হাজার কৃষক এই সমস্যায় পড়েছেন। আবার যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি হবে সেই আশঙ্কাই করছেন কৃষকরা।

About Post Author