Home » পহেলগামে সন্ত্রাসে অভিযুক্ত জঙ্গি আসিফ শেখের বাড়ি উড়ল বিস্ফোরণে

পহেলগামে সন্ত্রাসে অভিযুক্ত জঙ্গি আসিফ শেখের বাড়ি উড়ল বিস্ফোরণে

সময় কলকাতা ডেস্ক:- নিরীহ পর্যটকদের উপর হামলায় যুক্ত লস্কর-ই-তৈবা হ্যান্ডেলার আসিফ শেখের বাড়ি বিস্ফোরণে উড়ে গেল। বৃহস্পতিবার সেনার তল্লাশি অভিযান চলাকালীন বিস্ফোরণ ঘটে ওই সন্দেহভাজন জঙ্গির বাড়িতে। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের ত্রালে। শুধু আসিফ নয়, পহেলগামের নৃশংস হামলায় জড়িত আরও এক জঙ্গির বাড়িও ধুলিসাৎ। দ্বিতীয় জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসনই।

সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের ত্রালে আসিফ শেখের বাড়িতে তল্লাশি অভিযানে নামে সেনা বাহিনী। তল্লাশি চলাকালীনই তাদের নজরে পড়ে বাড়িতে মজুত প্রচুর পরিমাণ বিস্ফোরক। সেনা বাহিনী ফাঁদে ফেলার চক্রান্ত কী না তা বুঝতেই তড়িঘড়ি বাড়ির বাইরে বেরিয়ে আসেন তাঁরা। সঙ্গে সঙ্গে ঘটে বিস্ফোরণ। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পান সেনা আধিকারিকরা। আসিফের খোঁজে চলছে তল্লাশি।

২২ এপ্রিলে পহেলগামের বৈসরণে জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ নিরীহ পর্যটকের। সেই হামলায় সন্দেহভাজন হিসেবে উঠে আসে আদিল হুসেন ঠোকর ওরফে আদিল গুড়ি এবং আসিফ শেখের নাম। এই দুই সন্দেহভাজনই কাশ্মীরের বাসিন্দা বলে জানা যায়।

About Post Author