Home » শুক্রবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক। আলোচ্যনার বিষয় পহেলগাঁও ও জাত গণনা

শুক্রবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক। আলোচ্যনার বিষয় পহেলগাঁও ও জাত গণনা

সময় কলকাতা ডেস্ক:- শুক্রবার বিকেলে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি তরফে ডাকা হয়েছে এক জরুরি বৈঠক। যে বৈঠকের আলোচ্য বিষয় হতে চলেছে, পহেলগাঁও জঙ্গি হামলা ও তার পরবর্তী পদক্ষেপ এবং মোদী সরকার ঘোষিত জাতিগত আদমশুমারি। আকবর রোডে কংগ্রেসের দপ্তরে বিকেল চারটে নাগাদ এই মিটিং বসবে বলে ঠিক হয়েছে। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছেন দুটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই বৈঠক ডাকা হয়েছে।

রাজনৈতিক সূত্রের খবর, বৈঠকে পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ, একটি সময়সীমা নির্ধারণ এবং দশবার্ষিক আদমশুমারির অংশ হিসেবে বর্ণ গণনার উদ্দেশ্যে পর্যাপ্ত তহবিল বরাদ্দের জন্য প্রস্তাব পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।

এটি এক সপ্তাহের মধ্যে কংগ্রেসের দ্বিতীয় ওয়ার্কিং কমিটির সভা হবে। কারণ, কংগ্রেসের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা, ২৪ এপ্রিল আকবর রোডে কংগ্রেসের দপ্তরে পহেলগাঁও সন্ত্রাসী হামলা নিয়ে আলোচনা করার জন্য মিলিত হয়েছিল। পহেলগাঁওয়ে জঙ্গিদের নৃশংস হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। ফলে কংগ্রেস এই হামলার বিরুদ্ধে এই বৈঠকে করেছিল।

কংগ্রেসের শুক্রবারের বৈঠক নিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেছেন যে, এই বৈঠকের পরে উভয় বিষয়েই দলের “স্পষ্ট” অবস্থান প্রকাশ করা হবে। পহেলগাঁও সম্পর্কে তিনি বলেন, “হুমকি প্রদান…” ছাড়া সরকারের পক্ষ থেকে কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ এখনও নেওয়া হয়নি। যদি এই বৈঠকের পরে দিল্লি জঙ্গি তথা পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত করে।

তিনি আরও বলেন, জাতিগত আদমশুমারি পরিচালনা নিয়ে কেন্দ্রীয় সরকারের ঘোষণা কংগ্রেস, লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী এবং আই.এন.ডি.আই.এ. ব্লকের জন্য একটি “জয়”, যারা গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে এটি উত্থাপন করে আসছে।

 

About Post Author