সময় কলকাতা ডেস্ক:- ভারতীয় স্থলসেনা ও বায়ু সেনার পর, নৌবাহিনীও বৃহস্পতিবার অভিযানে যোগ দিল। পাকিস্তানকে সবক শেখাতে আরব সাগরে থাকা আইএনএস বিক্রান্ত করাচিকে লক্ষ্য করে আক্রমণ শানায়। পাকিস্তানের করাচি এবং ওরমারা বন্দরে আইএনএস বিক্রান্ত থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ফলে এই দুই জায়গাতেই আগুন ধরে যায়। করাচিকে প্রায় পুরো জ্বালিয়ে দিয়েছে। ঘন ধোঁয়া ঢেকে যায় বন্দর শহরগুলি।
করাচি এবং ওরমারা পাকিস্তানি নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি। এই ঘাঁটিগুলিতে আইএনএস বিক্রান্তের হামলা যথেষ্ট তাৎপর্যবাহী। এই হামলার জেরে পাকিস্তানের নৌ অভিযান কার্যত ধরাশায়ী হওয়ার জোগাড়। এর আগে ১৯৭১-এর যুদ্ধের সময় ভারত ধ্বংস করে দিয়েছিল। ফের আবার করাচিতে এই ভাবে আঘাত হানল ভারত।
বৃহস্পতিবার সন্ধ্যে থেকে জম্মু, রাজস্থানের মধ্যে একাধিক জায়গায় পাকিস্তান হামলা চালাচ্ছে। একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। তবে তা সব প্রতিহত করেছে ভারত। এর আগে বায়ুসেনা-স্থলবাহিনী পাকিস্তানের সব শয়তানি ঘুচিয়ে দিয়েছিল। আর তারপর নৌসেনার আইএনএস বিক্রান্ত। পাকিস্তানের করাচি পোর্ট পুরো ধ্বংস করেছে নৌসেনা। একসঙ্গে ভারতের তিন বাহিনীর প্রবল প্রত্যাঘাতে কাহিল করাচি। লাহোর, ইসলামাবাদ, শিয়ালকোট সহ পাকিস্তানের সাত শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় সেনা।


More Stories
তৃণমূল ও সিপিএম প্রসঙ্গে দলীয় কর্মীদের মুখ্যমন্ত্রীর শপথবাক্য ও মন্ত্রগুপ্তি
চোরের মায়ের বড় গলা – শর্বরীকে কটাক্ষ সৃজনের
কাজল শেখের পদত্যাগ