সময় কলকাতা ডেস্ক:- কাশ্মীরে জঙ্গি হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। খুঁজে খুঁজে জঙ্গি ডেরাগুলি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এরপর থেকেই সীমান্তে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। পাল্টা একের পর এক কড়া জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। এই পরিস্থিতিতে এবার সমাজ মাধ্যমে পাকিস্তানের পক্ষে পোস্ট করে বিতর্কে জড়ালেন বারাসাতের গোবিন্দ ব্যারাক সোনাপট্টি এলাকায় একটি সোনার দোকানের কর্মচারী।
জানা গিয়েছে, সমাজ মাধ্যমে পাকিস্তানের পক্ষে পোস্ট করার পরই স্থানীয় কয়েকজন ওই ব্যক্তিকে পোস্ট ডিলিট করতে বলেন। কিন্তু তারপরেও সে ওই পোস্ট দিলি না করায় তাঁর ওপর চড়াও হন স্থানীয়রা। আর এই ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাসাত থানার পুলিশ। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে ব্যক্তিকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ব্যাক্তি মুর্শিদাবাদ থেকে কিছুদিন আগে এখানে এসে কর্মরত হয়েছেন। এবং কাজ শিখছেন। অভিযুক্ত ব্যাক্তির নাম তারাবুল ইসলাম।
স্থানীয় এক ব্যাক্তি বলেন, তারাবুল ভারতের বাসিন্দা হয়ে ভারতে থেকে ভারতের নামে নিন্দা করছে এবং পাকিস্তানের গুনগান কোচে এগুলো আমরা কখনোই মেনে নিতে পারব না। তাই তারাবুলের উপর সন্দেহ হওয়ায় অভিযোগ করাতে পুলিশ ওকে ধরে নিয়ে গেছে। জানান, বাকিটা পুলিশ তদন্ত করবে বলেও জানিয়েছে। এরপর উত্তেজনা কিছুটা কমেছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি