Home » সমাজ মাধ্যমে পাকিস্তানকে সমর্থন জানিয়ে পোস্ট। যার জেরে খেতে হল গণপিটুনি বারাসাতের এক মাংস বিক্রেতাকে

সমাজ মাধ্যমে পাকিস্তানকে সমর্থন জানিয়ে পোস্ট। যার জেরে খেতে হল গণপিটুনি বারাসাতের এক মাংস বিক্রেতাকে

সময় কলকাতা ডেস্ক:- পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং ২৬ জন পর্যটকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে চলছে ব্যাপক উত্তেজনা। পাকিস্তানকে জব্দ করতে ভারত যেখানে একের পর এক পদক্ষেপ নিচ্ছে। সেখানে পাকিস্তানও তাদের কাপুরুষোচিত আচরণ দেখাতে থামছে না। এই পরিস্থিতিতে বিভিন্ন সমাজ মাধ্যমে ঘরের শত্রু বিবিষণের মতো কাজ করছে একাধিক ভারতীয়। ছাড়ছে পাকিস্তানকে সমর্থন করে একাধিক পোস্ট। ঠিক এরকমই ঘটনা ঘটলো উত্তর ২৪ পরগনার বারাসাতেও।

বারাসাতের বিখ্যাত এলাকা চাপাডালি মোড় সংলগ্ন একটি মাংসের দোকানের মালিকের তরফে করা হয় এই হঠকারী। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে ঘিরে শুরু হয় ব্যাপক উত্তেজনা। ছড়ায় চাঞ্চল্য। এলাকাবাসীর তরফে সতর্কবার্তা দেওয়া হয় ওই মাংস বিক্রেতাকে। কিন্তু তারপরেও সমাজমাধ্যম থেকে ওই কাপুরুষোচিত পোস্ট না হটালে শুরু হয় গণপিটুনি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বারাসাত থানার পুলিশ। কিন্তু ততক্ষনে পলাতক অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পিছনে কারণ ও উদ্দেশ্য তদন্ত করে দেখবে। এবং অভিযুক্তকে গ্রেপ্তার করবে।

জানা গেছে, ওই মাংস বিক্রেতার নাম রিজুয়ান কুরেশি। সে সমাজ মাধ্যমে একটি বিকৃত পোস্ট দেয়, যেখানে দেখা যাচ্ছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর পায়ের ধারে নত হয়ে বসে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী।

এরপরই মঙ্গলবার সকালে বারাসাতের একদল যুবক তথা এলাকাবাসী অভিযুক্তর দোকানে গিয়ে দোকান বন্ধ করে দেয় ও দোকান থেকে বের করে পেটাতে লাগে। উত্তেজনা ছড়ানোর মধ্যেই পলাতক হয়ে যায় অভিযুক্ত মাংস বিক্রেতা এবং তার সাথী। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বারাসাত থানায়। ঘটনা তদন্তে বারাসাত থানার পুলিশ।

প্রসঙ্গত, সমাজ মাধ্যমে পাকিস্তানকে সমর্থন করায় কিছুদিন আগে বারাসাত থেকে গ্রেপ্তার করা হয়েছিল আরও এক অভিযুক্তকে।

About Post Author