সময় কলকাতা ডেস্ক:- টেস্ট ক্রিকেট থেকে অবসরের ২৪ ঘণ্টা কাটতেই স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে বৃন্দাবনে গেলেন বিরাট কোহলি। আজ, ১৩ মে সকালে বিরাট ও অনুষ্কা বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে যান। অতীতে একাধিকবার বিরাট প্রেমানন্দ মহারাজের কাছে গিয়েছিলেন।

২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিরাট টেস্ট ক্রিকেটে খেলেছেন ১২৩ টা ম্যাচ। করেছেন ৯২৩০ রান, গড় ৪৬.৮৫। রয়েছে ৩০ টা সেঞ্চুরি ও ৩১ টা হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ রান ২৫৪*। ভারতীয়দের মধ্যে টেস্টে তিনি চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক।
১২ মে গোটা বিশ্বকে চমকে দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট। সামনেই ইংল্যান্ড টেস্ট, সেই টেস্টে বিরাটের উপর ভরসা করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু তার আগে তাঁর অবসরের ঘোষণা নাড়িয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেটকে। বিরাট অনেক আগেই অবসরের কথা বোর্ডকে জানালেও বোর্ড চেষ্টা করেছিল তাঁকে আটকানোর, কিন্তু বিরাট নিজের সিদ্ধান্তে অনড় থাকেন এবং টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। ৭ মে রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন, তার পরেই বিরাট বিদায় জানালেন। টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও দুই তারকা একসঙ্গে বিদায় নিয়েছিলেন, এ বার টেস্টের ক্ষেত্রেও ছবিটা একই রইল।
মঙ্গলবারের আগে চলতি বছরের ১০ জানুয়ারি বিরাট অনুষ্কা তাঁদের দুই সন্তানকে নিয়ে প্রেমানন্দ মহারাজের আশ্রমে গিয়েছিলেন। সেই সময়ে অনুষ্কাকে দেখা গিয়েছিল ষাষ্ঠাঙ্গে প্রণাম করতে। প্রেমানন্দ মহারাজ নিজে বিরাট অনুষ্কার প্রশংসা করেছিলেন আধ্যাত্মিকভাবে সন্তানদের বড় করার জন্য। বিরাট অনুষ্কার এই পদক্ষেপ প্রশংসিত হয়েছে। এর আগে বিরাট অনুষ্কা একাধিকবার আলাদা আলাদা মন্দির ও আশ্রমে গিয়েছিলেন।


More Stories
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের