সময় কলকাতা ডেস্ক:- সুপ্রিম কোর্ট আগামী ২০ মে সংশোধিত ওয়াকফ আইন ২০২৫ এর উপর শুনানির দিন নির্ধারণ করল। ওই দিন মূলত বিরোধীরা সংশোধিত ওয়াকফ আইনের যে তিনটি বিষয়ের উপর স্থগিতাদেশ চেয়েছে সে ব্যাপারে শুনানি হবে। তিনটি বিষয়ের মধ্যে সর্বাধিক আলোচ্য বিষয় হচ্ছে অমুসলিমদের ওয়াকফ বোর্ডে মনোনয়ন।
উল্লেখ্য, কংগ্রেস, সিপিআইএম ছাড়াও সংশোধিত ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছে। অন্যদিকে ছ’টি বিজেপি শাসিত রাজ্য সংশোধিত ওয়াকফ আইনের সমর্থনে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়েছেন, তারা দুপক্ষের বক্তব্য দু’ঘণ্টা ধরে শুনবেন। পাশাপাশি এটাও বলেছেন যে কেন্দ্রীয় সরকার সংশোধিত ওয়াকফ আইন এখনই বলবৎ না করার ব্যাপারে যে মৌখিক প্রতিশ্রুতি আদালত কে দিয়েছে তা বলবৎ থাকছে।


More Stories
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্রিমিনাল কেস এবং প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি অধীরের
বিরোধীরা কিছুই করতে পারবে না বললেন দিলীপ
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের