Home » ‘মাথা খাটিয়ে নিজেরা কিছু করতে পারে না’,’টুকলিবাজ পাকিস্তান’,ভারতের দেখাদেখি প্রতিনিধি দল পাঠাচ্ছে পাকিস্তান !

‘মাথা খাটিয়ে নিজেরা কিছু করতে পারে না’,’টুকলিবাজ পাকিস্তান’,ভারতের দেখাদেখি প্রতিনিধি দল পাঠাচ্ছে পাকিস্তান !

সময় কলকাতা ডেস্ক:- টুকলিবাজ পাকিস্তান। মাথা খাটিয়ে নিজেরা কিছু করতে পারে না। ভারতকে দেখে শাহবাজ শরিফের সরকার তড়িঘড়ি প্রতিনিধি দল পাঠাচ্ছে বিশ্বের দরবারে।এর আগে ভারতের অপারেশন সিঁদুর দেখেই শুরু করেছিল অপারেশন বুনইয়ান উই মারসুস। শনিবার যেই খবর পেয়েছে, বিশ্বের দরবারে যাচ্ছেন ভারতের প্রতিনিধিরা, তড়িঘড়ি পাকিস্তানও আন্তর্জাতিক মহলে প্রতিনিধি পাঠাতে মরিয়া। মাথা খাটিয়ে নিজেরা কিছু করতে পারে না। তবে ভারত কিছু করলেই সঙ্গে সঙ্গে কপি, পেস্ট করে ফেলছে পাকিস্তান। ভারতের দেখাদেখি এবার শান্তির বার্তা নিয়ে বিদেশে প্রতিনিধি পাঠানোর পরিকল্পনা নিয়েছে ইসলামাবাদ। জানা গিয়েছে, এ জন্য বেছে নেওয়া হয়েছে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে। .
ঠিক যে ভাবে ভারতের শাসক-বিরোধী সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই সফরে যাচ্ছেন, পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফও সেই ভাবেই প্রতিনিধি দল সাজাচ্ছেন। যারা লন্ডন, ওয়াশিংটন, প্যারিস, ব্রাসেলস-এ যাবে। বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বে থাকবে পাকিস্তানের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে থাকবেন মুশাদিক মালিক, ইঞ্জিনিয়ার খুরম দস্তাগীর, শেরি রহমান, হিনা রব্বানি খার, তেহমিনা জানজুয়া, ফয়জল সবজওয়ারি, জলিল আব্বাস জিলানি। বিলাওয়াল নিজেই এক্স হ্যান্ডেলে লিখেছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁকে অনুরোধ করেন, তাঁরা যেন আন্তর্জাতিক মঞ্চে শান্তির বার্তা নিয়ে যান। আর সেই শান্তিদলকে তিনিই যেন নেতৃত্ব দেন।

ভারতের সাতটি প্রতিনিধি দল ২০ মে থেকে বিদেশ সফরে যাবে

গত শনিবারই ভারত সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, অপারেশন সিঁদুরের সাফল্য-সহ শান্তিবার্তা নিয়ে ভারতের সাতটি প্রতিনিধি দল ২০ মে থেকে বিদেশ সফরে যাবে। সেই দলে কংগ্রেস সাংসদ শশী থারুর, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে, তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান, ডিএমকে সাংসদ কানিমোঝি করুণানিধিদের মতো বিরোধী দলের প্রতিনিধিরা যেমন রয়েছেন, থাকছেন বিজেপির সাংসদরাও। সেই সফরে সন্ত্রাসবাদ-বিরোধিতায় কড়া বার্তা দিতে পারে ভারত। পহেলগাঁওয়ে জঙ্গি হানা, পাকিস্তানের ভূমিকা, সবই তুলে ধরতে পারেন ভারতীয় প্রতিনিধিরা। সে সব ঠাহর করতে পেরে বোধহয় ভয়ই পেয়ে গিয়েছে ইসলামাবাদ। তাই তড়িঘড়ি দল পাকিয়ে বিদেশে পাঠাচ্ছে। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। সেই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছিল ভারত।
পাকিস্তান প্রথম থেকেই দাবি করে আসছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই। পহেলগাঁও কাণ্ডের নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবিও জানিয়ে এসেছে ইসলামাবাদ। তার মাঝেই গত ৬ মে গভীর রাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। প্রত্যাঘাতের অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস হয় ভারতের গোলায়। এর পর পাকিস্তানও পাল্টা হামলা চালায়। টানা চার দিন সীমান্তে সংঘর্ষ জারি ছিল। গত ১০ মে দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। তবে কপিপেস্টের যে স্বভাব, তা বদলাচ্ছে না। ভারতের দেখাদেখি এবার পাকিস্তানও প্রতিনিধি দল পাঠাচ্ছে বিশ্বের দরবারে।

About Post Author