সময় কলকাতা ডেস্ক:- বঙ্গোপসাগরের উপর চোখ রাঙ্গাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। বেশ কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রবল ঝড়-বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে শক্তি। উপকূলের দিকে ধেয়ে আসতে শুরু করেছে ঘূর্ণিঝড় শক্তি। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকার ব্লক প্রশাসনের আধিকারিকেরা।
সাগরের বিডিও কানাইয়া কুমার রাও জানান, ব্লক প্রশাসনের পক্ষ থেকে ও জেলা প্রশাসনের তরফ থেকে ঘূর্ণিঝড় মোকাবিলায় একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। উপকূল তীরবর্তী এলাকার মানুষজনদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এলাকার বেশ কিছু ফ্লাট সেন্টার ও স্কুল গুলিকে চিহ্নিত করেছে। সেখানে, পানীয় জল এবং শুকনো খাবার মজুদ রাখা হয়েছে।
ঘূর্ণিঝড় শক্তির মোকাবেলায় তৎপর সাগর ব্লক প্রশাসন। সমুদ্র সৈকতে চলছে পর্যটকদের সতর্ক করার জন্য মাইকিং প্রচার। গঙ্গাসাগরে ব্লক প্রশাসনের পক্ষ থেকে কপিলমুনির আশ্রম সমুদ্র সৈকতে চলছে মাইকিং প্রচার পুণ্যার্থীদের স্নানের পর নিরাপদ স্থানে ফিরে আসার কথা বলা হচ্ছে।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, সরাসরি এই রাজ্যে শক্তির ল্যান্ডফল করার কোন সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। অন্য রাজ্যে ল্যান্ডফল করলেও এই রাজ্যে তার প্রভাব কিছুটা হলেও পড়তে পারে সুন্দরবন উপকূল তীরবর্তী এলাকা গুলিতে। গঙ্গাসাগরে যে সমস্ত এলাকায় নদী বাঁধ দুর্বল রয়েছে দুর্যোগের সময় ওই সমস্ত নদী বাঁধের পাশে থাকা মানুষজনকে সরিয়ে স্কুল বা ফ্লাট সেন্টারে নিয়ে আসার পরিকল্পনা চলছে এমনকি শুকনো খাওয়ার মজবুত রাখার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় মানুষ কিছুটা হলেও আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন।
সব মিলিয়ে ঘূর্ণিঝড় শক্তি মোকাবেলায় প্রস্তুত সাগর ব্লক প্রশাসন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি