সময় কলকাতা ডেস্ক:- হাতির আতঙ্কে কাঁপছে ডুয়ার্স, আচমকাই জঙ্গল থেকে বের হয়ে বসতিতে হানা দিচ্ছে হাতির দল। এবার হাতির হানায় মৃত্যু হল এক শিশু-সহ একই পরিবারের তিনজনের। ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুঞ্জনগর এলাকার সভাপতি মোড়ের একটি বাড়িতে শুক্রবার আচমকাই হানা দেয় হাতির পাল। হাতি তাড়াতে গেলে ক্ষুব্ধ হাতির পাল আক্রমণ করে ওই পরিবারের সদস্যদের। হাতির আক্রমণে প্রাণ যায় মাখন রানি দাস, মনোজ দাস ও মনীষা দাসের। বনদপ্তরের উদাসীনতার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলে ক্ষুব্ধ গ্রামবাসীরা পথ অবরোধ করে।
গ্রামবাসীদের অভিযোগ বনদপ্তরের উদাসীনতার কারণে ই এই মর্মান্তিক ঘটনা। হাতির পাল হানা দিলে বনদপ্তরকে খবর দিলে কখনওই বনদপ্তরের কর্মীরা সঠিক সময়ে আসে না। অন্যদিকে হাতির পাল যাতে এলাকায় না ঢুকতে পারে সে কারণে বিভিন্ন জায়গায় বেড়া দিয়ে ঘেরা হয়েছিল। বেড়া দেওয়ার উদ্যোগ নিয়েছিল এলাকার বাসিন্দারা।
কিন্তু বালি মাফিয়ারা বালি পাচারের জন্য গাড়ি চলাচলের রাস্তা করার কারণে এই সমস্ত বেড়া খুলে ফেলে অথবা ভেঙে ফেলে। ফলে অবলীলায় হাতির পাল গ্রামের প্রবেশ করার সুযোগ পায়। শুধুমাত্র বনদপ্তর নয় স্থানীয় প্রশাসনেরও গাফিলতি রয়েছে বলেই মত এলাকার বাসিন্দাদের। ক্ষিপ্ত গ্রামবাসীদের দাবি অবিলম্বে সাধারণ মানুষের মন থেকে হাতির আতঙ্ক কাটানোর জন্য সচেষ্ট হতে হবে প্রশাসনকে না হলে আগামী দিনে বড়সড়ো আন্দোলনের পথে যাবে গ্রামবাসীরা।


More Stories
পুলিশের জালে তৃণমূল নেত্রী, তোলা হল বারাসাত আদালতে
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
আদালত চত্বরে প্রবল ক্ষোভের মুখে অরুণ ভৌমিক