সময় কলকাতা ডেস্ক:- সোমবার শিলিগুড়িতে ২৪ ঘন্টার বনধ। বিশ্ব হিন্দু পরিষদের ডাকে সোমবার সমগ্র শিলিগুড়িতে ২৪ ঘন্টার বনধ শুরু হয়েছে সকাল ৬ টা থেকে। বিশ্ব হিন্দু পরিষদের ডাকা এই বনধে আংশিক প্রভাব পড়েছে শহরে। বেসরকারি যানবাহন কিছু চলছে পাশাপাশি চলছে সরকারি বাস, যদিও সকাল থেকে এখনো বেসরকারি বাসের দেখা মেলেনি।
শুক্রবার সকালে শিলিগুড়ির মাটিগাড়ার একটি ঘটনা নিয়ে অশান্তি ছড়ায়। বজরং দল মাটিগাড়ার বালাসন ব্রিজের উপর একটি গাড়ি থামিয়ে সেই গাড়ি থেকে আপত্তিকর জিনিসপত্র নামিয়ে গাড়ি চালক এবং গাড়িতে থাকা মহিলাকে বেধরক মারধর করে। বজরং দলের সমর্থকরা পরে ওই গাড়িটিতে অগ্নি সংযোগ করে। ঘটনায় ব্যাপক অশান্তি ছড়ায় মাটিগাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। গাড়ির চালক ও মহিলাকে উদ্ধার করে পাশাপাশি বেশ কয়েকজনকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ।
গ্রেফতারের প্রতিবাদে মাটিগাড়া থানার সামনে বিক্ষোভ দেখায় বজরং দলের সমর্থকরা। শুক্রবার রাতে বজরং দলের এক সমর্থকের বাড়িতে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। ধীরে ধীরে ঘটনা গোষ্ঠী সংঘর্ষের রূপ নেয়। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে যান দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্ত। ঘটনাস্থলে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, বঙ্গীয় হিন্দু মহা মঞ্চে সদস্যদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়।। বচসা হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি দেবাশীষ বোসের সাথে। বচসার সময় এসিপি দেবাশীষ বোস কুরুচিকর মন্তব্য করে অভিযোগ তোলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত-এর বিরুদ্ধে।
ইতিমধ্যেই, রাজু বিস্ত দেবাশীষ বোসের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন রাজ্যপালকে। বাংলায় হিন্দুরা নিরাপদ নয় এই অভিযোগ তুলে আর ২৪ ঘন্টা শিলিগুড়ি বন্ধের ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। বিশ্ব হিন্দু পরিষদের ডাকা বনধ ঘিরে কড়া নিরাপত্তার মুড়ে ফেলা হয়েছে শহরকে।
শহরের প্রতিটি মোড়ে রয়েছে পুলিশ পিকেটিং। অন্যদিকে এই বন্ধের বিরোধিতা করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে এবং সাম্প্রদায়িক ঐক্যের দাবিতে ময়দানে নেমেছে বামেরা। নতুন করে কোনও অশান্তি না হলেও চাপা উত্তেজনা রয়েছে শিলিগুড়ি ও মাটিগাড়ায়।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি