সময় কলকাতা ডেস্ক:- সম্প্রতি হওয়া নিম্নচাপ এবং ঝড়ের প্রকোপে বিপর্যস্ত সুন্দরবন সহ গঙ্গাসাগর অঞ্চল। ঘূর্ণিঝড়ের প্রভাব এই রাজ্যে না পড়লেও পার্শ্ব প্রতিক্রিয়ায় উত্তাল ছিল সমুদ্র এবং সুন্দরবনের একাধিক নদী। সমুদ্র ও নদী উত্তাল হওয়ার কারণেই ভেঙে গিয়েছে গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রমের সামনে দুই থেকে চার নম্বর স্নানঘাট। বর্ষা শুরু হয়ে গিয়েছে, তাই তড়িঘড়ি মেরামতির কাজ শুরু করেছে প্রশাসন।
বিডিও কানাইয়া কুমার রাও ও সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে কাজের অগ্রগতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে এলেন গঙ্গাসাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এলাকা পরিদর্শনের পাশাপাশি বাঁধ মেরামতির নির্দেশ দিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী। বাদ মেরামতির কাজ শুরু হতে খুশি স্থানীয় বাসিন্দা থেকে গঙ্গাসাগরের অস্থায়ী এবং স্থায়ী ব্যবসায়ীরা।


More Stories
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা