সময় কলকাতা ডেস্ক:- লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কুৎসা করতে গিয়ে বাংলার মহিলাদেরই অপমানিত করছে বিজেপি। এই অভিযোগে সোমবার দুপুরে বারাসাত সাংগঠনিক জেলা কার্যালয়ের সাংবাদিক বৈঠক থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদের ক্ষমা চাওয়ার দাবিতে সরব তৃণমূল মহিলা কংগ্রেস। দলের মহিলা নেত্রী তথা রাজ্যের মন্ত্রী কাকলিঘোষ দস্তিদার এবং শশী পাঁজা বলেন, বাংলার বিজেপি নেতারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছেন। তাই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে ওরা যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে মহিলাদের উদ্দেশে কুরুচিকর ভাষা ব্যবহার করছেন তার ধিক্কার জানাতেই এই সাংবাদিক বৈঠক। ওরা ক্ষমা না চাওয়া পর্যন্ত এর প্রতিবাদে বাংলাজুড়ে তীব্রতর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন তাঁরা।
বারাসাতের তৃণমূল সাংসদ বলেন, সম্প্রতি ওদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন-স্ত্রীর সঙ্গে রাত্রিবেলা থাকলে নাকি মুখ্যমন্ত্রীর মুখ মনে পড়ে! একজন শিক্ষামন্ত্রী হয়ে একথা বলেন কী করে? আর বিরোধী দলনেতা বলছেন- বাংলার মা, মেয়েদের শাঁখা, সিঁদুর ৫০০ টাকায় বিক্রি হবে না, বিজেপি জিতলে ৩ হাজার টাকা দেবেন।
শশী পাঁজা বলেন, মহিলাদের স্বনির্ভর করতে ২০২১ সালে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন। সেই প্রকল্প এখনও চলছে। এতে প্রতি মাসে বাংলার ২ কোটি ২১ লক্ষ মহিলা উপকৃত হচ্ছেন। অথচ বিজেপি সেই মহিলাদের দাম নির্ধারণ করতে চাইছে। এর চেয়ে লজ্জার আর কী হতে পারে?
কাকলি-শশী বলেন, বাংলার মেয়েদের প্রতি বিজেপি নেতাদের এই অপমান তৃণমূল মহিলা কংগ্রেস মেনে নেবে না। ওরা ক্ষমা না চাওয়া পর্যন্ত ওদের ধিক্কার জানিয়ে রাজ্যজুড়ে কর্মসূচি পালন করা হবে।


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি