সময় কলকাতা ডেস্ক:- সুকান্ত মজুমদারকে হাওয়াই চটির দোকান খোলার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সোমবার বিধানসভায় বিজেপি বা সুকান্ত, কারওর নাম না করেই তিনি আক্রমণ শানিয়েছেন দু’পক্ষকে। মমতা বলেন, ‘হাওয়াই চটি এত পছন্দ করলে, হাওয়াই চটির দোকান খুলুন।’ পাল্টা তার জবাব দিয়েছে বিজেপিও।
প্রসঙ্গত, গত বুধবার দোকান বসানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল মহেশতলা। অবাধে চলেছিল ভাঙচুর, ইটবৃষ্টি। আক্রান্ত হয়েছিল পুলিশও। পরের দিন মহেশতলা রওনা দেন সুকান্ত। কিন্তু রাস্তাতেই তাঁকে আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে মমতাকে তুলসী গাছ দিতে কালীঘাটে যেতে চান সুকান্ত। তৎক্ষণাৎ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। প্রিজন ভ্যানে তোলার সময় হাওয়াই চটির কাটআউট ছোড়েন তিনি। অভিযোগ, তা গিয়ে লাগে এক পুলিশ কর্মীর গায়ে। রবিবার সুকান্তর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিভিন্ন জেলার তৃণমূল ঘনিষ্ঠ বিভিন্ন সংগঠন।
মমতার হাওয়াই চটি আক্রমণ নিয়ে প্রথমে মুখ খুলতে চাননি বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তারপর কিছুটা নির্লিপ্ত ভাবে বলেন, ‘হাওয়াই চটি হোক কিংবা স্নিকার্স, এই নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের আর কোনও আগ্রহ নেই।’ মমতাকে বাংলার মানুষ ‘প্রবল ভাবে প্রত্যাখ্যান করছে’ বলেও জানিয়ে দেন তিনি।
বিজেপির ছোট-বড়-মেজ নেতারা তৃণমূলকে ‘চোর’ কটাক্ষ করে থাকেন হামেশাই। এ দিন তা নিয়েও ফুঁসে ওঠেন মমতা। জোরের সঙ্গে বলেন, ‘সারাক্ষণ চোর বলছেন, আপনারা তো ডাকাত, গদ্দার। আমি দু’বার রেলমন্ত্রী ছিলাম। সব ফাইল রয়েছে। কিছু খুঁজে পেয়েছেন আজ পর্যন্ত? এই ভাবে সারাক্ষণ অপমান করেন আপনারা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?