Home » লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা ও তার ছেলে

লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা ও তার ছেলে

সময় কলকাতা ডেস্ক:- গাড়ি ফাইন্যান্সের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ও তাঁর ছেলের বিরুদ্ধে। গাড়ির ফাইন্যান্স সংক্রান্ত জাল কাগজ তৈরি করে ৫ লক্ষ ৯০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আবারও গ্রেপ্তার হলেন দুর্গাপুর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মানস রায় ও তাঁর ছেলে অভ্রনীল রায়।

উল্লেখ্য, মানস রায় ও অভ্রনীলকে আগেও গত ১৮ ফেব্রুয়ারি দুর্গাপুর থানার পুলিশ আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছিল। মানস রায় দুর্গাপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন। গাড়ির নামে প্রতারণার পদ্ধতি ঘিরে বিস্মিত পুলিশ আধিকারিকরা। একাধিক নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক প্রতারণা ও জালিয়াতির মামলা রয়েছে। এই ঘটনার পর রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে এবং এই প্রতারণা চক্রে আর কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

About Post Author