সময় কলকাতা ডেস্ক:- দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের মহিতলা থেকে আজগার ফকির নামে কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করলেন মগরাহাট থানার পুলিশ। একই সাথে তার দুই সাগরেদ আলী হোসেন ও মির্জা মীর এই দুজনকেও গ্রেফতার করা হয়েছে। এদের কাছ থেকে উদ্ধার করা হয় পাঁচটি রিভলবার ও বেশ কিছু কার্তুজ।
জানা গেছে, এরা আগ্নেয় অস্ত্র নিয়ে এলাকায় একটা ত্রাস সৃষ্টি করার পরিকল্পনা নিয়েছিল।
তবে, গোপন সূত্রে পুলিশের কাছে সেই খবর আসে। এরপর পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে তাদের। এবং উদ্ধার করে রিভলবার ও কার্তুজ।
জানা গেছে, কুখ্যাত ওই আজগার ফকিরের নামে বিভিন্ন থানায় প্রায় ৪০ টির মতো কেস ফাইলড আছে।
এত আগ্নেয় অস্ত্র এই সমস্ত দুষ্কৃতিদের হাতে এল কোথা থেকে, কাদের মাধ্যমে এই অস্ত্রগুলো এদের কাছে এল, বা কোনও আগ্নেয় অস্ত্র পাচারকারীদের সাথে এদের যোগ আছে কিনা, তা সম্পূর্ণ তদন্ত করছে পুলিশ। এবং বিষয়টা খতিয়েও দেখছে মগরাহাট থানার পুলিশ।


More Stories
আরজিকর কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ
নেতাজির অবমাননায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!